QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম আমার মায়ের পৈতৃক সম্পদের ন্যায্য মূল্য আনুমানিক প্রায় ৮-১০ লক্ষ টাকার অধিক, জরুরি প্রয়োজনে মা মামার কাছে টাকা চাইলে মামা সুকৌশলে ব্ল্যাকমেইল করে ২ লক্ষ টাকা দিয়ে সব সম্পত্…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৬০২৬ • ভিউ: ৬২ • ২৯ জুলাই, ২০২২

আস-সালামু আলাইকুম আমার মায়ের পৈতৃক সম্পদের ন্যায্য মূল্য আনুমানিক প্রায় ৮-১০ লক্ষ টাকার অধিক, জরুরি প্রয়োজনে মা মামার কাছে টাকা চাইলে মামা সুকৌশলে ব্ল্যাকমেইল করে ২ লক্ষ টাকা দিয়ে সব সম্পত্…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম আমার মায়ের পৈতৃক সম্পদের ন্যায্য মূল্য আনুমানিক প্রায় ৮-১০ লক্ষ টাকার অধিক, জরুরি প্রয়োজনে মা মামার কাছে টাকা চাইলে মামা সুকৌশলে ব্ল্যাকমেইল করে ২ লক্ষ টাকা দিয়ে সব সম্পত্তি রেজিস্ট্রি করে নেয় যদিও সম্পূর্ণ জমি রেজিস্ট্রি করার কথা ছিল না।

কিন্তু মা অসহায় হয়েই রেজিস্ট্রি করে দিতে বাধ্য হয়, মামা মায়ের ৬-৮ লক্ষ টাকা ন্যায্য হক দেয়নি, আমি মামার একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, মায়ের অনুমতিতে সেই প্রতিষ্ঠান থেকে কিছু টাকা নিয়েছি, প্রশ্ন হলো আমি যে টাকা নিয়েছি সেটাকি আমার মায়ের ন্যায্য পাওনা বলে বিবেচিত হবে নাকি ওই টাকা ফেরত দিতে হবে? ব্যাপারটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি দয়াকরে সমাধান দিয়ে উপকৃত করবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, মামার প্রতিষ্ঠান থেকে যে টাকা আপনি মামার অজ্ঞাতসারে নিয়েছেন সেটা চুরি বলে গণ্য হবে। সে টাকা আপনাকে ফেরৎ দিতে হবে। মামা সন্দেহাতীত অন্যায় করেছেন, সেটার হিসাব তিনি আল্লাহর কাছে দিবেন। আপনারা যদি পারেন বৈধ পন্থায় আদায় করে নিবেন, কিন্তু এভাবে তাকে না জানিয়ে নয়।
✅