QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, পোস্ট অফিসে টাকা রেখে লাভ খাওয়া তো সুদ। কিন্তু, আমি পরিবারের একমাত্র ছেলে সন্তান। আমার বয়স ২০ বছর,কলেজে পড়ালেখা করছি। আমার আব্বু ২০১৫ সালে ব্রেইন স্ট্রোক করে এবং ডান হাত ও…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সুদ-ঘুষ • প্রশ্ন #৬০৩১ • ভিউ: ২২ • ০৩ আগস্ট, ২০২২

আস-সালামু আলাইকুম, পোস্ট অফিসে টাকা রেখে লাভ খাওয়া তো সুদ। কিন্তু, আমি পরিবারের একমাত্র ছেলে সন্তান। আমার বয়স ২০ বছর,কলেজে পড়ালেখা করছি। আমার আব্বু ২০১৫ সালে ব্রেইন স্ট্রোক করে এবং ডান হাত ও…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, পোস্ট অফিসে টাকা রেখে লাভ খাওয়া তো সুদ। কিন্তু, আমি পরিবারের একমাত্র ছেলে সন্তান। আমার বয়স ২০ বছর,কলেজে পড়ালেখা করছি। আমার আব্বু ২০১৫ সালে ব্রেইন স্ট্রোক করে এবং ডান হাত ও পা প্যারালাইজ হয়ে যায়,পরবর্তীতে চিকিৎসা করানো হয় এবং আল্লাহর রহমতে শুধুমাত্র চলাফেরা করতে পারে, কোনো কাজ করতে পারে না।

আর আমাদের একটা ছাত্রাবাস আছে, সেখান থেকে আলহামদুলিল্লাহ হালাল টাকা পায়,কিন্তু তা আমাদের পারিবারিক খরচ মেটানোর জন্য যথেষ্ট নয়,আর আমার আব্বুরই প্রতি মাসে ওষুধের পেছনে ১০০০০ টাকার বেশি খরচ হয়।এই অবস্থায় পোস্ট অফিসে টাকা রেখে লাভ/সুদ নেওয়া কি যাবে নাকি হারামই হবে? আর হারাম হলে, উপার্জনের জন্যে তো আমি ছাড়া কেউ নেই,তাই আমি লেখাপড়া করব নাকি উপার্জন করব?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আপনাদের উপর রহম করুন। আপনি যেহেতু কর্মক্ষম সেহেতু কোন অবস্থাতেই সুদের টাকা দিয়ে সংসার চালানো জায়েজ হবে না। আপনাকে উপার্জন করে সংসার চালাতে হবে। হালাল খাওয়া, হালাল টাকা দিয়ে জীবন চালানো ফরজ, আর উচ্চশিক্ষিত হওয়া আবশ্যক কিছু না। সুতরং প্রয়োজনে পড়াশোনা বন্ধ করে হালাল উপার্জনের ব্যবস্থা করতে হবে।