QA As Sunnah Q&A

Assalamualaikum. শাইখ। আপনজন হোক আর পরজন হোক, ছোট হোক আর বড় হোক, আত্মরক্ষার জন্য কি মারতে আসা লোককে মার দেওয়া যাবে? যেমন: বিনা অপরাধে বা নিজের রাগের জন্য বা শক্তি দেখানোর জন্য বা কোনো অবৈধ ক…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিচার আচার • প্রশ্ন #৬০৩৪ • ভিউ: ১০৬ • ০৬ আগস্ট, ২০২২

Assalamualaikum. শাইখ। আপনজন হোক আর পরজন হোক, ছোট হোক আর বড় হোক, আত্মরক্ষার জন্য কি মারতে আসা লোককে মার দেওয়া যাবে? যেমন: বিনা অপরাধে বা নিজের রাগের জন্য বা শক্তি দেখানোর জন্য বা কোনো অবৈধ ক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
Assalamualaikum. শাইখ। আপনজন হোক আর পরজন হোক, ছোট হোক আর বড় হোক, আত্মরক্ষার জন্য কি মারতে আসা লোককে মার দেওয়া যাবে? যেমন: বিনা অপরাধে বা নিজের রাগের জন্য বা শক্তি দেখানোর জন্য বা কোনো অবৈধ কাজ আমার কাছ থেকে করে নেওয়ার জন্য জুলুম করে যদি আমাকে আমার চাচাতো বড় ভাই বা দুলা ভাই বা চাচা মারতে আসে বা মারতে থাকে, তাহলে আমি নিজেকে বাঁচানোর জন্য বা আত্মরক্ষার জন্য তাদেরকে মার দেই! তাহলে কি আমার পাপ হবে? নাকি তারা আমাকে মারতে মারতে মেরে ফেলালেও চুপ থাকতে হবে? এব্যাপারে ইসলাম কি বলে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। অবৈধভাবে কাউকে মারা অন্যায়। অন্যায়ের প্রতিশোধরে বিষয়ে আল্লাহ তায়ালা বল وَ اِنۡ عَاقَبۡتُمۡ فَعَاقِبُوۡا بِمِثۡلِ مَا عُوۡقِبۡتُمۡ بِهٖ ؕ وَ لَئِنۡ صَبَرۡتُمۡ لَهُوَ خَیۡرٌ لِّلصّٰبِرِیۡنَ যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও তবে ততটুকু প্রতিশোধ গ্রহণ কর যতটুকু অন্যায় তোমাদের উপর করা হয়েছে। আর যদি তোমরা ধৈর্য ধারণ কর তবে ধৈর্যধারণকারীদের জন্য অবশ্যই তা উত্তম। সূরা নাহল, আয়াত ১২৬।

সুতরাং তাকে পাল্টা মার দেয়া বৈধ, তবে ধৈর্যধারণ করা এবং ক্ষমা করা উত্তম।

✅