QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, জাদু-টোনা সত্য সেটি আমি বিশ্বাস করি এবং সবকিছু থেকে রক্ষার মালিক আল্লাহ তায়ালা। আমি গ্রামে থাকি, গ্রামের মানুষদের মধ্যে প্রচলিত জাদু-টোনার মাধ্যমে রিযিক ছিনিয়ে নেওয়া যায়। …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
জাদু-টোনা • প্রশ্ন #৬০৪০ • ভিউ: ৯২ • ১২ আগস্ট, ২০২২

আস-সালামু আলাইকুম, জাদু-টোনা সত্য সেটি আমি বিশ্বাস করি এবং সবকিছু থেকে রক্ষার মালিক আল্লাহ তায়ালা। আমি গ্রামে থাকি, গ্রামের মানুষদের মধ্যে প্রচলিত জাদু-টোনার মাধ্যমে রিযিক ছিনিয়ে নেওয়া যায়। …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, জাদু-টোনা সত্য সেটি আমি বিশ্বাস করি এবং সবকিছু থেকে রক্ষার মালিক আল্লাহ তায়ালা। আমি গ্রামে থাকি, গ্রামের মানুষদের মধ্যে প্রচলিত জাদু-টোনার মাধ্যমে রিযিক ছিনিয়ে নেওয়া যায়। যেমন:কেউ একজনের চাকরি হচ্ছে না বা আর্থিকভাবে অসচ্ছল তখন ভাবা হয় জাদু করে চাকরি বন্ধ করা হয়েছে। অমুক করেছে ইত্যাদি বলে মানুষের মধ্যে একটা বিবাধ লাগিয়ে দেওয়া হয় যা বেশিরভাগ ভন্ড তাবিজ ব্যবসায়ীরা করে থাকে। আমার প্রশ্ন হচ্ছে এইগুলো কি বিশ্বাস করা যাবে? হাদীসে আছে একমাত্র বদনজর ও দুয়া মানুষের তাকদিরকে অতিক্রম করতে পারে। একটু জানালে উপকৃত হবো 
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। কিছু খারাপ মানুষ জাদুটোনা করে এটা সত্য। তবে যতটুকু হয় রটে তার বহুগুন। সুতরাং সমস্যা হলেই সেটা জাদুর কারণে হয়েছে এমন মনে করা একটি মানসিক রোগ। বিষয়টি এভাবেই চিন্তা করতে হবে। নিয়মিত সকাল সন্ধ্যার দুঅগুলো পড়লে যাদু টোনা থেকে বেঁচে থাকা সম্ভব।
✅