QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমার মা মামা খালারা ৪ ভাই, ৩ বোন। এর মধ্যে আমার ২ মামা এবং আমার নানু আমার নানার আগে মারা গেছেন। আমার নানা মৃত্যুর আগে মৃত মামাদের সন্তানদের জন্য কোনকিছু অছিয়ত করে যাননি। ত…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ফারায়েজ • প্রশ্ন #৬১১০ • ভিউ: ৯৫ • ২১ অক্টোবর, ২০২২

আস-সালামু আলাইকুম। আমার মা মামা খালারা ৪ ভাই, ৩ বোন। এর মধ্যে আমার ২ মামা এবং আমার নানু আমার নানার আগে মারা গেছেন। আমার নানা মৃত্যুর আগে মৃত মামাদের সন্তানদের জন্য কোনকিছু অছিয়ত করে যাননি। ত…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। আমার মা মামা খালারা ৪ ভাই, ৩ বোন। এর মধ্যে আমার ২ মামা এবং আমার নানু আমার নানার আগে মারা গেছেন। আমার নানা মৃত্যুর আগে মৃত মামাদের সন্তানদের জন্য কোনকিছু অছিয়ত করে যাননি। তাই আমার মামা খালারা সম্পত্তি বণ্টনের সময় তাদেরকে সমান ভাগ দিতে চাননা। তাদের মতে অছিয়ত ছাড়া যদি আমরা তাদের কে ভাগ দেই তবে আল্লাহর আইন অমান্য করা হবে। তবে তারা একদম বঞ্চিত ও করছেন না। আমার নানার মোট সম্পত্তি ১৩৩ শতক(আনুমানিক), সে হিসেবে সমান বন্টন হলে মৃত মামাদের সন্তানরা ২৪ শতক করে পেত। কিন্তু বাকিরা তাদেরকে ১০-১২ শতক করে দিতে চাচ্ছে। বাকিটুকু নিজেরা ভাগ করে নিবে। আমার প্রশ্ন হলো এতে কি আমার এতিম মামাতো ভাইদের প্রতি অন্যায় করা হচ্ছে? প্রকৃতপক্ষে তারা কতটুকু সম্পত্তির মালিক হবে? বিঃ দ্রঃ আমার এতিম মামাতো ভাইদের দাবি তাদের দাদার তাদের কে অসিয়ত করাটা ওয়াজিব ছিল, এবং এই অসিয়তের পরিমান কমপক্ষে ২৪ শতক। যেহেতু তিনি করে যাননি তাই তার সন্তানদের দায়িত্ব বাবার পক্ষ থেকে তারা অসিয়ত করবে। এবং তাদের দাবি তারা ২৪ শতক জমিই পাবে। তাদের এই দাবি কি যৌক্তিক?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ওসিয়ত ছাড়া সমান ভাগ দেয়া যাবে না, এই কথা ভুল, অন্যায় এবং এতিমদেরকে বঞ্চিত করার ষঢ়যন্ত্র। তাদের পিতা অসিয়ত না করে ভুল করেছেন। এখন পিতার ভাল যদি তারা চান তাহলে তাদের উচিত সমান ভাগ দেয়া আর যদি পিতার ভাল না চায় তাহলে তারা জমি দখলে রাখতে পারে। ওসিয়ত করলে তো আরো বেশীও করতে পারতো। সুতরাং তাদরে উচিত মৃত মামাদের সন্তানদেরকে ভাগ অনুযায়ী দেয়া এবং তাদের প্রতি সুবিচার করা। ওসিয়ত করা ‍উচিত ছিল, কারণ তার সন্তানরা তো লোভী, এতিমদের প্রতি অবিচারকরী।
✅