QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমার বড় ভাই সুদী ব্যাংকে চাকুরি করে এবং সেখান থেকে লোন নিয়ে জমি কিনে বাড়ি করেছে। কিন্তু জমি কেনার সময় আমার বাবা তার হালাল ১১ লক্ষ টাকা ভাই কে দিয়েছিলেন এই শর্তে যে, উক্ত ব…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৬১৫৪ • ভিউ: ৮১ • ০৪ ডিসেম্বর, ২০২২

আস-সালামু আলাইকুম। আমার বড় ভাই সুদী ব্যাংকে চাকুরি করে এবং সেখান থেকে লোন নিয়ে জমি কিনে বাড়ি করেছে। কিন্তু জমি কেনার সময় আমার বাবা তার হালাল ১১ লক্ষ টাকা ভাই কে দিয়েছিলেন এই শর্তে যে, উক্ত ব…

প্রশ্নকারী: Mhasana2022
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম। আমার বড় ভাই সুদী ব্যাংকে চাকুরি করে এবং সেখান থেকে লোন নিয়ে জমি কিনে বাড়ি করেছে। কিন্তু জমি কেনার সময় আমার বাবা তার হালাল ১১ লক্ষ টাকা ভাই কে দিয়েছিলেন এই শর্তে যে, উক্ত বাড়িটির ৪র্থ তলাটি যাতে আমাকে দেয়া হয় এবং আমি সেখানে নিজের টাকা দিয়ে ছাদ দিয়ে ফ্ল্যাট করব। এখন, আমার জন্য এই বাড়ির ৪র্থ তলায় ফ্ল্যাট তৈরী করে থাকা যায়েজ হবে কি না? যেহেতু এখানে আমার জন্য আমার বাবার হালাল ১১ লক্ষ টাকা রয়েছে।

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। উপহার হিসেবে আপনার জন্য এটা জায়েজ হতে পারে। তবে সবচেয়ে ভালো হয় এই ধরণের হারাম জমির ভিতর না জড়িয়ে ১১ লক্ষ টাকা দিয়ে আলাদা জমি কিনে বাড়ি তৈরী করা। কারণ ১১ লাখ টাকা হালাল হলেও আপনি কিছুটা হলেও হারামের উপর ভিত্তি গড়ছেন। বাড়ির শুরুটা তো হারাম টাকা দিয়ে, যার কিছুটা উপকার আপনি ভোগ করছেন। সুতরাং আপনার ভাইকে বলুন, টাকাগুলো আপনাকে দিয়ে দিক, আপনি অন্য কোথাও বাড়ি করেন। প্রয়োজনে ফোন করবেন 01762629505 যে কোন দিন এশার পর।
✅