QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমি শুনেছি যে নামাজের সময় জামা গুটিয়ে রাখলে নামাজ মাক্রুহ হয়। আমরা যারা জব করি বেশিরর ভাগ সময় দেখা যায় ফুল হাতা জামা পরলে জামার হাতা বেশিরর ভাগ সময় একটু গুটিয়ে রাখি হাতের ক…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৬১৬৩ • ভিউ: ২৩ • ১৩ ডিসেম্বর, ২০২২

আসসালামু আলাইকুম, আমি শুনেছি যে নামাজের সময় জামা গুটিয়ে রাখলে নামাজ মাক্রুহ হয়। আমরা যারা জব করি বেশিরর ভাগ সময় দেখা যায় ফুল হাতা জামা পরলে জামার হাতা বেশিরর ভাগ সময় একটু গুটিয়ে রাখি হাতের ক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, আমি শুনেছি যে নামাজের সময় জামা গুটিয়ে রাখলে নামাজ মাক্রুহ হয়। আমরা যারা জব করি বেশিরর ভাগ সময় দেখা যায় ফুল হাতা জামা পরলে জামার হাতা বেশিরর ভাগ সময় একটু গুটিয়ে রাখি হাতের কব্জি পর্যন্ত বা তার একটু বেশি, এবং বেশিরর ভাগ সময় ঠিক করতে ভুলে যাই, এ ব্যাপারে যদি কিছু বলেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। স্মরণ থাকলে নামাযের সময় হাতা ঠিক করে নিবেন, গুটিয়ে রাখবেন না। আর যদি মনে না থাকে তাহলে ভিন্ন কথা।

হাতা গুটিয়ে রাখতে হাদীসে নিষেধ করা হয়েছে।

عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ لاَ أَكُفُّ شَعَرًا ، وَلاَ ثَوْبًا. ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদীসে নবী সা. বলেছেন, আমাকে নির্দেশ দেয়া হয়েছে ৭ টি অঙ্গের উপর সাজদা করতে এবং চুল ও পোশাক ভাজ তথা গুটিয়ে রাখতে নিষেধ করেছেন। সহীহ বুখারী, হাদীস নং ৮১৬। তবে প্যান্ট টাখনুর নীচে চলে গেলে অবশ্যই গুটিয়ে রাখতে হবে।