QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমি চাকরির সুবাদে অনেকের হক নষ্ট করেছি।ফেরত দিতে গেলে ফেতনা হবে। অনেকেই আমার কাছ থেকে হাত ছাড়া। যাদের হক মেরেছি চুরি করে। এখন আমি তাদের নামে সদকা করতে চাই হালাল উপার্জন দ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
আখিরাত • প্রশ্ন #৬২১৩ • ভিউ: ২৪ • ০১ ফেব্রুয়ারি, ২০২৩

আস-সালামু আলাইকুম। আমি চাকরির সুবাদে অনেকের হক নষ্ট করেছি।ফেরত দিতে গেলে ফেতনা হবে। অনেকেই আমার কাছ থেকে হাত ছাড়া। যাদের হক মেরেছি চুরি করে। এখন আমি তাদের নামে সদকা করতে চাই হালাল উপার্জন দ…

প্রশ্নকারী: Alibd4040
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম। আমি চাকরির সুবাদে অনেকের হক নষ্ট করেছি।ফেরত দিতে গেলে ফেতনা হবে। অনেকেই আমার কাছ থেকে হাত ছাড়া। যাদের হক মেরেছি চুরি করে। এখন আমি তাদের নামে সদকা করতে চাই হালাল উপার্জন দিয়ে। আমার নিজের বোনও খুব অসহায় তাকে কি দিতে পারবো?

উত্তর
Published
ওয়া আলাইকুুমুস সালাম। যাদে হক মেরেছেন তাদের সন্ধান যদি আপনার কাছে থাকে তাহলে যে কোন উপায়ে তাদের হক তাদের ফিরিয়ে দিতে হবে। ফেতনা হবে বলে বসে থাকলে হবে না, কৌশল বের করে ফেরত দিতে হবে।

যাদেরকে খুঁজে পাবেন না, তাদের নামে সদকা করবেন। সেক্ষেত্রে আপনার অসহায় বোনকেও ‍দিতে পারবেন।