QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। ১। কাপড় পাক হওয়ার জন্য নাকি তিন বার পানি দিয়ে ধুতে হয়। কিন্তু কিছুদিন আগে এক মাহতারাম বললেন যে তিন বার ধোয়া আবশ্যক নয় যদি নাপাকি দেখা না যায়। বিষয়টি বিস্তারিত বললে…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৬২১৫ • ভিউ: ৭১ • ০৩ ফেব্রুয়ারি, ২০২৩

আস-সালামু আলাইকুম। ১। কাপড় পাক হওয়ার জন্য নাকি তিন বার পানি দিয়ে ধুতে হয়। কিন্তু কিছুদিন আগে এক মাহতারাম বললেন যে তিন বার ধোয়া আবশ্যক নয় যদি নাপাকি দেখা না যায়। বিষয়টি বিস্তারিত বললে…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। ১। কাপড় পাক হওয়ার জন্য নাকি তিন বার পানি দিয়ে ধুতে হয়। কিন্তু কিছুদিন আগে এক মাহতারাম বললেন যে তিন বার ধোয়া আবশ্যক নয় যদি নাপাকি দেখা না যায়। বিষয়টি বিস্তারিত বললে ভালো হতো।

২। যেই কাপড়ে নাপাকি লাগেনি কিন্তু এমনি ময়লা হয়েছে সেগুলো ধোয়ার ক্ষেত্রে কি নিয়মে ধুতে হবে?? দয়া করে জানাবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১। কাপড়ে যদি নাপাকি লাগে তাহলে এভাবে ধুতে হবে যে, ধৌতকারী নিশ্চিত হবে নাপাকী আর নেই। যদি তিন বার ধোয়ার পরও নিশ্চিত না হয়, তাহলে আরো ধুতে হবে, যতক্ষন না সে নিশ্চিত হয় যে, কাপড়টি পবিত্র হয়ে গেছে। যদি একবার বা দুই বার ধোয়ার পর নিশ্চিত হয় যে, নাপাকী আর নেই, তাহলে তিনবার ধোয়া আবশ্যক না। তবে একবার বা দুই বার ধোয়ার পর কাপড়ে নাপাকী না থাকার ব্যাপারে নিশ্চিত হলেও তিন বারে ধোয়া সুন্নাত।

২। এখান পবিত্র করার কোন বিধান নেই, নিয়ম নেই। ভালোভাবে পরিস্কার করার জন্য যা করার তার করবেন।
✅