QA As Sunnah Q&A

ব্যাংকের সুদ নিজে না খেয়ে গরীব মিসকিনকে দান করলে আমার কোন গোনাহ হবে কিনা? মেটামুটি ভাল পরিমান টাকা আসে। সওয়াবের আসা না করে যদি গরীব মানুষের উপকার হয় আমি দিতে চায়। এমনি হয়তো বেশী টাকা পয়সা দা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৬২২১ • ভিউ: ৬৩ • ০৯ ফেব্রুয়ারি, ২০২৩

ব্যাংকের সুদ নিজে না খেয়ে গরীব মিসকিনকে দান করলে আমার কোন গোনাহ হবে কিনা? মেটামুটি ভাল পরিমান টাকা আসে। সওয়াবের আসা না করে যদি গরীব মানুষের উপকার হয় আমি দিতে চায়। এমনি হয়তো বেশী টাকা পয়সা দা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

ব্যাংকের সুদ নিজে না খেয়ে গরীব মিসকিনকে দান করলে আমার কোন গোনাহ হবে কিনা? মেটামুটি ভাল পরিমান টাকা আসে। সওয়াবের আসা না করে যদি গরীব মানুষের উপকার হয় আমি দিতে চায়। এমনি হয়তো বেশী টাকা পয়সা দান করা হয়না, শুধু মানুষের দান করার নিয়তে ব্যাংকে রেখে সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া কারো উপকার করলে আমি দোষী হবো কিনা?

উত্তর
Published
জ্বী, আপনি দোষী হবেন। দান করার নিয়তে ব্যাংকে টাকা রেখে সুদ নেওয়ার কোন বৈধতা নেই। যদি টাকার হেফাজতের জন্য সুদভিত্তিক ব্যাংক ছাড়া আর কোন ‍উপায় না থাকে সেক্ষেত্রে কেবল সেখানে টাকা রাখা যেতে পারে, তখন যে সুদ আসবে সেগুলো সওয়াবের নিয়ত ছাড়া দান করতে হবে। সুদমুক্ত ব্যাংক থাকা অবস্থায় কোনক্রমেই সুদি ব্যাংকে লেনদেন করা যাবে না।

সুদভিত্তিক ব্যাংকে টাকা রাখার অর্থ হলো হারাম কাজে তাদের সহযোগিতা করা। এই সহযোগিত নিষিদ্ধ। নিষিদ্ধ-হারাম কাজের মাধ্যমে দান করার দরকার নেই। আল্লাহ তায়ালা বলেছেন,ولا تعاونوا على الإثم والعدوان মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২।
✅