QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমি ঢাকায় নিজের ফ্ল্যাটে থাকি। আর আমার স্বামীর ২ টা ছোট ফ্ল্যাট আছে সেগুলি ভাড়া দিয়া আমার সংসার চলে। ছেলেরা যেই টাকা দেয় তা সংসার খরচে জোড় দিয়েও প্রত্যেক মাসে আমার নেগ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৬২৩১ • ভিউ: ৬৫ • ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আস-সালামু আলাইকুম। আমি ঢাকায় নিজের ফ্ল্যাটে থাকি। আর আমার স্বামীর ২ টা ছোট ফ্ল্যাট আছে সেগুলি ভাড়া দিয়া আমার সংসার চলে। ছেলেরা যেই টাকা দেয় তা সংসার খরচে জোড় দিয়েও প্রত্যেক মাসে আমার নেগ…

প্রশ্নকারী: Maksudabg
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। আমি ঢাকায় নিজের ফ্ল্যাটে থাকি। আর আমার স্বামীর ২ টা ছোট ফ্ল্যাট আছে সেগুলি ভাড়া দিয়া আমার সংসার চলে। ছেলেরা যেই টাকা দেয় তা সংসার খরচে জোড় দিয়েও প্রত্যেক মাসে আমার নেগেটিভ ব্যালেন্স হয়। অর্থাৎ আমার ২/৩ হাজার টাকা ঋণ হয়ে যায়। আমার জামাইয়ের বয়স ৮০ এর কাছাকাছি। আমার টোটাল ইনকাম ৩৪ হাজর। এমতাবস্থায় আমি যাকাত খেতে পারবো কিনা। আমার আপন ভাইয়ের ছেলে আমাকে কিছু যাকাতের টাকা দিছে গরীব দুঃখী কে দেয়ার জন্য, আমি কি তাকে না জানিয়ে এই টাকা আমার মেয়ের বিয়ের জন্য খরচ করতে পারবো।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম।না, ঢাকায় ৩টা ফ্ল্যাট থাকলে কারো যাকাত নেয়া জায়েজ হবে না। ফ্ল্যাটগুলো বিক্রি করে কোন গ্রামে এসে বসবাস শুরু করুন, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। অথবা ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে গ্রামে বা ছোট কোন শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকুন তাহলেও সংসার ভালো ভাবে চলে যাবে। ছোট শহরে ২০-২৫ হাজার টাকায় এখন আপনিার চলতে পারবেন ইনশাআল্লাহ। ঢাকায় ফ্লাটে থেকে যাকাত নিলে প্রকৃত গরীবরা বঞ্চিত হবে। যদি ঢাকায় থাকতেই চান তাহলে ছেলেদেরকে আপনার সমস্যার কথা বলবেন। আর আপনার ভাইয়ের ছেলেদেরকে বলবেন, সামনে থেকে তারা যেন আপনার কাছে কোন যাকাতের টাকা না দেয়।
✅