QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুলাহে ওয়াবারকাতুহ। আমি ঢাকা শহরে থাকি! আসছে বর্ষা মাস, ঢাকার রাস্তা সুয়ারেজের ড্রেনের ময়লা আর্বজনা মিশ্রিত হাঁটু পরিমান পানি ঢাকার রাস্তা থাকে / সে পানি দিয়…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
আকীদা • প্রশ্ন #৬২৩৫ • ভিউ: ৮৮ • ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুলাহে ওয়াবারকাতুহ। আমি ঢাকা শহরে থাকি! আসছে বর্ষা মাস, ঢাকার রাস্তা সুয়ারেজের ড্রেনের ময়লা আর্বজনা মিশ্রিত হাঁটু পরিমান পানি ঢাকার রাস্তা থাকে / সে পানি দিয়…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুলাহে ওয়াবারকাতুহ। আমি ঢাকা শহরে থাকি! আসছে বর্ষা মাস, ঢাকার রাস্তা সুয়ারেজের ড্রেনের ময়লা আর্বজনা মিশ্রিত হাঁটু পরিমান পানি ঢাকার রাস্তা থাকে / সে পানি দিয়ে হেটে অফিসে যেতে হয়! এ-ই পানি গুলো শরীরের সাথে পোশাকে ও লেগে যায় সে পোষাক চেঞ্জ / গোসল না করে আমি কি নামাজ পড়তে পারবো!! যেহেতু যোহর! আসর! মাগরিব অফিসে আদায় করতে হয়! সমাধান জানালে উপকৃত হবো আল্লাহ তায়ালা আপনাদের ভালো রাখুক।

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সুনির্দিষ্ট কোন নাপাকি যদি পোষাকে বা শরীরে না লাগে তাহলে পোশাক চেঞ্জ বা শরীর ধোয়ার দরকার নেই। এই অবস্থাতেই আপনি নামায পড়তে পারবেন। তবে কোন নাপাকী লেগেছে দেখা গেলে কাপড় ও শরীরের সেই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে।
✅