QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহু স্যার আমাদের একটা গরু আমরা কুরবানির ঈদের দিন আকীকা নিয়্যাত করে জবেহ করি এবং আমার পরিবারের যাদের আকীকা বাদ ছিল তাদের নামে সেদিন সেটা দেয়া হ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
আকীকা • প্রশ্ন #৬২৩৭ • ভিউ: ২০ • ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহু স্যার আমাদের একটা গরু আমরা কুরবানির ঈদের দিন আকীকা নিয়্যাত করে জবেহ করি এবং আমার পরিবারের যাদের আকীকা বাদ ছিল তাদের নামে সেদিন সেটা দেয়া হ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহু স্যার আমাদের একটা গরু আমরা কুরবানির ঈদের দিন আকীকা নিয়্যাত করে জবেহ করি এবং আমার পরিবারের যাদের আকীকা বাদ ছিল তাদের নামে সেদিন সেটা দেয়া হয়। এখন শুনতে পারি যে ঈদুল আজহা র দিনে নাকি আকীকা করা উচিত নয়। এখন আমার প্রশ্ন হল তাহলে কি আমাদের আবার আকীকা করতে হবে? তাহলে ওইদিন যেটা করেছিলাম সেটা কি হবে? আর আমার বাবা মারা গেছেন উনার আকীকা হয় নি এখন কি সেটা করা যাবে?

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আকীকা জন্মের ৭ম দিনে সুন্নাত। পরে যে কোন সময় করা জায়েজ। কুরবানীর দিনেও জায়েজ। এখন আর কিছু করতে হবে না। মারা যাওয়া মানুষের আকীকা নিস্প্রয়োজন। রাসূলুল্লাহ সা. বলেছেন,كُلُّ غُلاَمٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى প্রতিটি শিশু আকীকার বন্ধনে জড়িত, জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে জবেহ করতে হবে, তার চুল কাটতে হবে এবং নাম রাখতে হবে। সুনানু তিরমিযি, হাদীস নং ১৭৮৩। হাদীসটি সহীহ।

তবে মারা যাওয়া মানুষের জন্য যতটা সম্ভব দান সদকা করতে হবে।