QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম সম্মানিত মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো আমি হেদায়া চতুর্থ খন্ডে মুসাফাহা সম্পর্কে পড়েছি قال عليه الصلاة والسلام :{من صافح أخاه المسلم ، وحرك يده ، تناثرت عنه ذنوبه} এ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সুন্নাত • প্রশ্ন #৬২৪০ • ভিউ: ২৮ • ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আস-সালামু আলাইকুম সম্মানিত মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো আমি হেদায়া চতুর্থ খন্ডে মুসাফাহা সম্পর্কে পড়েছি قال عليه الصلاة والسلام :{من صافح أخاه المسلم ، وحرك يده ، تناثرت عنه ذنوبه} এ…

প্রশ্নকারী: Mdkarimulislam1235
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম সম্মানিত মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো আমি হেদায়া চতুর্থ খন্ডে মুসাফাহা সম্পর্কে পড়েছি قال عليه الصلاة والسلام :{من صافح أخاه المسلم ، وحرك يده ، تناثرت عنه ذنوبه} এই হাদিস টি, যেখানে মুসাফাহার পর হাত নাড়াচাড়া করার কথা আছে কিন্তু সেই দিন এক আলেম বলতেছেন মুসাফাহার পর হাত ঝুকানো, নাড়াচাড়া করা যাবে না, দলিলসহ জানিয়ে উপকৃত করবেন।

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। وحرك يده ( হাত নাড়াবে) এই শব্দটুকু হাদীসের কিতাবের হাদীসগুলোতে পাওয়া যায় না। হাদীসের কিতাবে হাদীসটি এভাবে আছেإن المؤمن إذا لقي المؤمن فسلم عليه، وأخذ بيده، فصافحه، تناثرت خطاياهما، كما يتناثر ورق الشجر আলমু’জামুল আওসাত, হাদীস নং ২৪৫।

সুনানু আবু দাউদে আছে এভাবে

ما من مسلمين يلتقيان، فيتصافحان، إلا غفر لهما قبل أن يفترقا"  হাদীস নং ৫২১২।

এই দুটি হাদীস গ্রহনযোগ্য। এখানে গোনাহ মাফের জন্য হাত নাড়ানো শর্ত করা হয় নি।

সুতরাং হাদীসে যেহেতু হাত নাড়ানোর কথা বলা হয় নি, সুতরাং হাত নাড়ানোর প্রয়োজন নেই।