QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, মুহতারাম, আমি একজনকে ৫০০০ টাকা ধার দিয়েছি। দেওয়ার সময় নিয়্যত করেছিলাম, যদি দিতে না পারে তাহলে যাকাত হিসাবে দিয়ে দিব। অনেকদিন হয়ে গেছে টাকা ফেরত পাইনি এবং আমিও কিছু বলিনি। …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৬২৫৩ • ভিউ: ৮১ • ১৩ মার্চ, ২০২৩

আস-সালামু আলাইকুম, মুহতারাম, আমি একজনকে ৫০০০ টাকা ধার দিয়েছি। দেওয়ার সময় নিয়্যত করেছিলাম, যদি দিতে না পারে তাহলে যাকাত হিসাবে দিয়ে দিব। অনেকদিন হয়ে গেছে টাকা ফেরত পাইনি এবং আমিও কিছু বলিনি। …

প্রশ্নকারী: Amjhossain
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম, মুহতারাম, আমি একজনকে ৫০০০ টাকা ধার দিয়েছি। দেওয়ার সময় নিয়্যত করেছিলাম, যদি দিতে না পারে তাহলে যাকাত হিসাবে দিয়ে দিব। অনেকদিন হয়ে গেছে টাকা ফেরত পাইনি এবং আমিও কিছু বলিনি। এখন আমার যাকাত দেওয়ার সময় এসেছে। সেই টাকা যাকাত হিসাবে কি গন্য হবে। (তাকে বলে দিব যে আপনার আর টাকা দেওয়া লাগবেনা।) দ্বিতীয় প্রশ্নঃ ব্যাংকের ডি পি এস এবং নগদ মিলে ২৫,০০০০ টাকা থাকলে কি যাকাত দিতে হবে?

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, অগ্রিম ধার দেয়া টাকা যাকাত হিসেব পরবর্তীতে গণ্য করা যাবে না। আপনি এখন যাকাতের ৫ হাজার টাকা তার হাতে দিবেন আর বলবেন যে, আমার পাওনা ৫ হাজার টাকা এখন দিয়ে দাও। তাহলে আপনার যাকাতও আদায় হবে আবার ঋনও আদায় হয়ে যাবে।

২। জ্বী, এই টাকার যাকাত দিতে হবে। রোপার নিসাব হিসেবে এই পরিমাণ টাকা থাকলে যাকাত ফরজ হয়।
✅