QA As Sunnah Q&A

আস-সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জেনেছি, নামাযরত অবস্থায় এমন কোনো কাজ করলে, যা বাইরে থেকে দেখে মনে হয় যে (নামাযরত ব্যক্তি) নামাযে রত নয়, তবে তার নামায ভঙ্গ হয়ে যাবে। যেমন- অযথা দাড়িত…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৬২৭১ • ভিউ: ১৯ • ৩১ মার্চ, ২০২৩

আস-সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জেনেছি, নামাযরত অবস্থায় এমন কোনো কাজ করলে, যা বাইরে থেকে দেখে মনে হয় যে (নামাযরত ব্যক্তি) নামাযে রত নয়, তবে তার নামায ভঙ্গ হয়ে যাবে। যেমন- অযথা দাড়িত…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জেনেছি, নামাযরত অবস্থায় এমন কোনো কাজ করলে, যা বাইরে থেকে দেখে মনে হয় যে (নামাযরত ব্যক্তি) নামাযে রত নয়, তবে তার নামায ভঙ্গ হয়ে যাবে। যেমন- অযথা দাড়িতে হাত বুলানো, অযথা হাত ছেড়ে দেওয়া, বারবার এদিক-ওদিক তাকানো, পকেট থেকে কিছু বের করা ইত্যাদি। এখন আমার জানার বিষয় যে:- প্রচন্ড সর্দিতে এমনভাবে ভুগছি যে, একটু পরপরই নাক দিয়ে পানি বের হচ্ছে।

এমন অবস্থায় নামাযে দাঁড়ালে, একটু ক্ষণ পর পর নাক দিয়ে পানি বের হওয়ার কারণে পাঞ্জাবির পকেটে একটি টিস্যু রেখেছি। ফলে, নামাযরত অবস্থায় একটু পর পর নাক দিয়ে পানি আসলে পাঞ্জাবির পকেট থেকে টিস্যু বের করে নাক মুছে আবার পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে রেখেছি। এমনটা না করলে নাক দিয়ে পানি গড়িয়ে পড়তো, যা নামাযের এবং মসজিদের আদবের খেলাপ। এখন, আমি পকেট থেকে টিস্যু বের করে সর্দি মুছার ফলে কি আমার নামায ভঙ্গ হয়ে যাবে? দয়া করে উত্তরটি জানাবেন।

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, অসুস্থতার কারণে বারবার নাক মুছলে নামায ভঙ্গ হবে না।