QA As Sunnah Q&A

আমি বিশ্বাস করি আল্লাহর কাছে চাইতে কোন মাধ্যম প্রয়োজন হয় না। আমরা প্রতি মোনাজাতে তাই কামনা করতেছি, কোন মাধ্যমের কাছে তো চাই না। হে আল্লাহ--- বলেই সব চাওয়া একমাত্র আল্লাহর কাছেই চাই। কেন মাধ্…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
তাওহীদ • প্রশ্ন #৬২৮ • ভিউ: ৮৪ • ১৮ অক্টোবর, ২০০৭

আমি বিশ্বাস করি আল্লাহর কাছে চাইতে কোন মাধ্যম প্রয়োজন হয় না। আমরা প্রতি মোনাজাতে তাই কামনা করতেছি, কোন মাধ্যমের কাছে তো চাই না। হে আল্লাহ--- বলেই সব চাওয়া একমাত্র আল্লাহর কাছেই চাই। কেন মাধ্…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি বিশ্বাস করি আল্লাহর কাছে চাইতে কোন মাধ্যম প্রয়োজন হয় না। আমরা প্রতি মোনাজাতে তাই কামনা করতেছি, কোন মাধ্যমের কাছে তো চাই না। হে আল্লাহ--- বলেই সব চাওয়া একমাত্র আল্লাহর কাছেই চাই। কেন মাধ্যম দরকার? কিন্তু তাদের সাথে যুক্তি- তর্কে পারা যাবে না, বাস্তবতার সাথে কিছু ব্যাপার দাড় করিয়ে দিয়ে - তারা বলে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা করতে পার? না; তাহলে মাধ্যম দরকার হয়। একজন বলে যতই দোয়া করেন দোয়া আল্লাহর কাছে পৌছাবে না, নবী র দুরুদ পাঠ না করলে, তারা বলতে চায় এটাও মাধ্যম। নবী আমাদের জন্য সুপারিশ কেন করবে বলেন তো? ওমুক বাবা এটা করতে বলছে, ওমুক বাবা এটা নিষেধ করেছে। রোগ হলে ডাক্তারদের কাছে কেন যেতে হয়? আল্লাহর ক্ষমতা ও বাস্তবতা নিয়ে নানান যুক্তি উপস্থাপন করা, ইত্যাদি ইত্যাদি, নানান যুক্তি উপস্থাপন করা হয়। তাদের কে কিভাবে বোঝানো যাবে একটু বলবেন কি?
উত্তর
Published
আপনি আপনার বিশ্বাসের উপর অটল থাকুন। তাদের এমন কথার জবাবে আপনি বলবেন:
১। প্রধানমন্ত্রী আমাদের কথা শুনতে পান না তাই মাধ্যম লাগে। আল্লাহ সবার কথা শুনতে পান তাই মাধ্যম লাগে না। কুরআনে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিবো। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ । সূরা বাকারাহ, আয়াত ১৮৬। দরুদ পাঠ না করলে দুআ কবুল হয় না এটাও ঠিক না । কুরআনের এই আয়াতে আল্লাহ বলেছেন বান্দা ডাকলেই অর্থাৎ দুআ করলেই আমি সাড়া দেব। তাহলে দরুদ জরুরী কেন হবে বলুন? তবে দরুদ পড়া অনেক সওয়াবের কাজ। কোন বাবার কথাতো আর দলীল নয় দলীল কুরআন-সুন্নাহ, সাহাবীদের কাজ। রোগ হলে ডাক্তারের কাছে যাওয়া এটাই সুন্নাত। রোগ হলে আল্লাহর কাছে দুআ করতে হবে আর চিকিৎসকের কাছে যেতে হবে। মনে রাখবেন দুআ একটি ইবাদত, তা সুন্নাহ নির্দেশিত পন্থাতেই হতে হবে। অসুস্থাতা থেকে সুস্থতা একটা জাগতিক কাজ এখানে জাগতিকভাবেই সমাধান করতে হবে। তবে আল্লাহ তায়ালার কাছেতো দুআতো করতেই হবে। বিষয়টি বিস্তারিত জানতে আপনি ড. আব্দুল্লঅহ জাহাঙ্গীর রচিত কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা বইটি পড়ুন। ওখানে আপনার সব প্রশ্নের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে।
✅