QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম শায়েখে, ১) আমার নিকট ২৩৭৫০০৳ রয়েছে এখান হতে। কত টাকা যাকাত দিবো? ২) আমার ফুফাতো ভাই গেল বছর মারা গেছে। আমার জানা মতে সে তার স্ত্রী এবং মেয়ের জন্য তেমন সম্পদ রেখে যায় নি…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৬২৮৭ • ভিউ: ৯৪ • ১৬ এপ্রিল, ২০২৩

আস-সালামু আলাইকুম শায়েখে, ১) আমার নিকট ২৩৭৫০০৳ রয়েছে এখান হতে। কত টাকা যাকাত দিবো? ২) আমার ফুফাতো ভাই গেল বছর মারা গেছে। আমার জানা মতে সে তার স্ত্রী এবং মেয়ের জন্য তেমন সম্পদ রেখে যায় নি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম শায়েখে, ১) আমার নিকট ২৩৭৫০০৳ রয়েছে এখান হতে। কত টাকা যাকাত দিবো?

২) আমার ফুফাতো ভাই গেল বছর মারা গেছে। আমার জানা মতে সে তার স্ত্রী এবং মেয়ের জন্য তেমন সম্পদ রেখে যায় নি, তার স্ত্রীর ইনকাম সোর্স বলতে তার ভাই এবং ভাসুর নাম মাত্র কিছু টাকা দেয় চলার মত ।তাকে কি আমি যাকাত দিতে পারবো??? ৩) আমি রহিঙ্গা ক্যাম্পে চাকুরি করি আমি কি রহিঙ্গাদের যাকাতের টাকা দিতে পারবো?

৪) আমার মায়ের ৫ভরি সোনা এবং ৩লক্ষ টাকা আছে যেহেতু সোনার নিসাব হয়নি কিন্তু টাকার নিসাব হয়েছে সে ক্ষেত্রে টাকার সাথে কি ৫ভরি সোনার হিসেবও কি আসবে? শুকরিয়া জাজাকাল্লাহ খায়রান

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এক লাখে আড়াই হাজার টাকা যাকাত দিতে হবে। সে হিসেবে আপনাকে ৬ হাজার টাকার মত যাকাত দিতে হবে।

২। জ্বী, ফুফাতো ভাইয়ের স্ত্রী-সন্তানদের আপনি যাকাত দিতে পারবেন।

৩। যদি যাকাত নেয়ার মত অসহায় হয়, তাহলে রোহিঙ্গাদের যাকাত দিতে সমস্যা নেই।

৪। জ্বী, টাকার সাথে ৫ ভরি সোনার হিসাবও যাকাতের সাথে যোগ হবে। মোট টাকা হিসাব করে শতকারা আড়াই টাকা হারে যাকাত দিতে হবে।
✅