QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমার জানার বিষয় হচ্ছে যে, একজন মুসলমান যদি আরেক মুসলমানকে কাফের বলে যাকে কাফের বলা হয়েছে সে যদি আসলেই কাফের না হয় তাহলে এ বিষয়ে হুকুম কি? তাদের বৈবাহিক অবস্থা ঠিক থাকব…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হাদীস ও উসূলুল হাদীস • প্রশ্ন #৬২৮৯ • ভিউ: ৩১ • ১৮ এপ্রিল, ২০২৩

আস-সালামু আলাইকুম। আমার জানার বিষয় হচ্ছে যে, একজন মুসলমান যদি আরেক মুসলমানকে কাফের বলে যাকে কাফের বলা হয়েছে সে যদি আসলেই কাফের না হয় তাহলে এ বিষয়ে হুকুম কি? তাদের বৈবাহিক অবস্থা ঠিক থাকব…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। আমার জানার বিষয় হচ্ছে যে, একজন মুসলমান যদি আরেক মুসলমানকে কাফের বলে যাকে কাফের বলা হয়েছে সে যদি আসলেই কাফের না হয় তাহলে এ বিষয়ে হুকুম কি? তাদের বৈবাহিক অবস্থা ঠিক থাকবে কিনা যদি তারা পুনরায় একসাথে থাকতে চায় তাহলে হুকুম কি?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, বৈবাহিক অবস্থা ঠিক থাকবে। এর কারণে কেউ কাফের হয়েও যাবে না। তবে কাউকে কাফের বলা বড় গুনাহ।রাসূলুল্লাহ সা. বলেছেন, ومن قذف مؤمنا بكفر فهو كقتله ‘‘কোনো মুমিনকে কুফরীতে অভিযুক্ত করা তাকে হত্যা করার মত অপরাধ। সহীহ বুখারী, হাদীস নং ৫৭০০। আর إِذَا كَفَّرَ الرَّجُلُ أَخَاهُ فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا " . ‘যদি কোনো ব্যক্তি তার ভাইকে কাফির বলে, তবে এ কথা দু জনের একজনরে উপর প্রযোজ্য হবে।“ সহীহ মুসলিম, হাদীস নং ১১১। এর ব্যাখ্যা হলো যদি অপরজন কাফের না হয় তাহলে কাফের বলার কারণে তার গুনাহ হবে। দুজনের একজন কাফের হয়ে যাবে এমন নয়। শরহে নববী আলা মুসলিম, ২/৪৯।