QA As Sunnah Q&A

আমরা ৩ ভাই ও ৩ বোন। আমার সৎ মায়ের কোনো সন্তান নেই। আমাদের পিতা মৃত্যুর আগে (আমার বড় ভাইয়ের পরামর্শে) সব জমি আমাদের ভাই-বোনদের নামে হিসাব ছাড়াই হেবানামা/দানপত্র করে দিয়েছেন। সৎ মাকে হিসাব…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৬৩০৮ • ভিউ: ৬৬ • ০৭ মে, ২০২৩

আমরা ৩ ভাই ও ৩ বোন। আমার সৎ মায়ের কোনো সন্তান নেই। আমাদের পিতা মৃত্যুর আগে (আমার বড় ভাইয়ের পরামর্শে) সব জমি আমাদের ভাই-বোনদের নামে হিসাব ছাড়াই হেবানামা/দানপত্র করে দিয়েছেন। সৎ মাকে হিসাব…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

আমরা ৩ ভাই ও ৩ বোন। আমার সৎ মায়ের কোনো সন্তান নেই। আমাদের পিতা মৃত্যুর আগে (আমার বড় ভাইয়ের পরামর্শে) সব জমি আমাদের ভাই-বোনদের নামে হিসাব ছাড়াই হেবানামা/দানপত্র করে দিয়েছেন। সৎ মাকে হিসাব ছাড়াই সামান্য কিছু জমি দিতে চেয়েছেন কিন্তু তিনি নেননি। এখন আমার জমির অংশ থেকে যদি আমি সৎ মা ও বোনদের কিছু ফেরত না দেই তবে কি আমার পাপ হবে? পাপ হলে কোন হিসেবে বা কীভাবে ভাগের বৈষম্য দূর করা যাবে? (বোনরা বলছে তাদের কম দেওয়া হয়েছে।)

প্রশ্ন ২। আমার পিতামহ (দাদা) যখন মারা যান তখন তার বাবা (আমার প্রপিতামহ) জীবিত ছিলেন। এর ফলে আমার বাবা ও ফুপু তাদের দাদার কোনো সম্পত্তি পাবেন না । এ কথা চিন্তা করে আমার বাবার দাদা তার সমস্ত জমি তার একমাত্র নাতি (আমার বাবাকে) লিখে দিয়েছিলেন। এর ফলে আমার বাবার ফুফুরা ও বাবার একমাত্র বোন সম্পত্তির অংশ পাননি। এখন আমার অংশ থেকে অসংখ্য উত্তরাধিকারকে কি জমি বা অংশের মূল্য বাবদ টাকা ফেরত দিতে হবে? দিতে হলে কীভাবে ফেরত দিতে হবে? কীভাবে হিসাব হবে? ( উল্লেখ্য আমার বাবার কোনো ভাই ও চাচা ছিল না। বাবার দাদারও কোনো ভাই ছিল না।) মেহেরবানি করে আমার প্রশ্ন দুটির উত্তর দিবেন।

উত্তর
Published
১। পাপ তো আপনার হবে না, পাপ হবে আপনার পিতার। যিনি অবিবেচকের মত কাজ করে গেছেন, বিনা প্রয়োজনে মৃত্যুর আগে দানপত্র করে গেছেন। আপনার উচিত হলো আপনার অংশ থেকে তারা ইসলামী হিসাব মতে যা পাবে সেটা দিয়ে দেয়া।

২। আপনার বাবার দাদাও খুব খারাপ কাজ করে গেছেন। তাকে যদি পাপমুক্ত করতে চান তাহলে দাদার জমি থেকে ওয়ারিসদেরকে দিতে হবে। তার সম্পত্তির সর্বোচ্চ ১ তৃতীয়াংশ আপনার পিতা পাবে। বাকীটা ওয়রিসরা পাবে। সে হিসেবে হিসাব করুন। মনে করেন তার ১২ বিঘা জমি ছিল। ৪ বিঘা আপনার বাবা পাবে। সেখান থেকে আপনার পাবেন। আর বাকী ৮ বিঘা আপনার পাবেন না। বাকী ওয়রিশরা পাবে। বিস্তারিত হিসাবের জন্য একজন বিজ্ঞ আইনজীবির পরামর্শ নিতে হবে আপনাকে।
✅