QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। যাকাতের মাসালা বিষয়ক আমার প্রশ্নটি নিম্নরূপঃ আমার বাবা ৯০ এর দশকে আমার দুই জ্যাঠার নামে আলাদা করে কিছু জমি কিনে দেন। উল্লেখ্য, আমার দুই জ্যাঠাই তখন যাকাত নেয়ার উপযুক্ত ছ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৬৩২০ • ভিউ: ৮৯ • ১৯ মে, ২০২৩

আস-সালামু আলাইকুম। যাকাতের মাসালা বিষয়ক আমার প্রশ্নটি নিম্নরূপঃ আমার বাবা ৯০ এর দশকে আমার দুই জ্যাঠার নামে আলাদা করে কিছু জমি কিনে দেন। উল্লেখ্য, আমার দুই জ্যাঠাই তখন যাকাত নেয়ার উপযুক্ত ছ…

প্রশ্নকারী: Sabbir19me
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম। যাকাতের মাসালা বিষয়ক আমার প্রশ্নটি নিম্নরূপঃ আমার বাবা ৯০ এর দশকে আমার দুই জ্যাঠার নামে আলাদা করে কিছু জমি কিনে দেন। উল্লেখ্য, আমার দুই জ্যাঠাই তখন যাকাত নেয়ার উপযুক্ত ছিলেন। এই জমি আমার মেজ জ্যাঠা এখনো আবাদ করছেন। মরহুম বড় জ্যাঠা তার নামে কিনে দেয়া জমি পরবর্তীতে বাড়ি নির্মাণের জন্য বিক্রয় করে দেন যে বাড়িতে তার সন্তানরা এখনো বসবাস করছেন। এমতাবস্থায়, আমার বাবা যদি কিনে দেয়া সেই জমিগুলো যাকাত হিসেবে বিবেচনা করতে চান তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে যায়েজ হবে কিনা? এখানে উল্লেখ্য যে, আমার মেজ জ্যাঠার বর্তমান আর্থিক অবস্থায় তিনি যাকাত গ্রহণ করার উপযুক্ত। আর আমার বড় জ্যাঠাও মৃত্যুকালীন সময়ে যাকাত নেয়ার উপযুক্ত ছিলেন। বিষয়টির মাসালা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হলো। যাজাকাল্লাহ খাইরন।

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, এখন আগে কিনে দেয়া সেই জমিগুলো যাকাত হিসেবে বিবেচনা করা যাবে না। যাকাত দেয়ার আগে যাকাত আদায়ের নিয়ত করতে হয়। যেহেতু তখন নিয়ত করে নি তাই সেই জমি বা টাকা যাকাত হিসেবে বিবেচণা করা যাবে না।
✅