QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম শায়েখ।। সূরা মায়িদায় বলা হয়েছে “যে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো বানানো আইন মেনে চলে সেই কাফির, সেই মুসরিক, সেই ফাসিক” তাহলে যেই সকল গণতান্ত্রিক দেশে নিজের বানানো আইন…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #৬৩২৭ • ভিউ: ১৬ • ২৬ মে, ২০২৩

আস-সালামু আলাইকুম শায়েখ।। সূরা মায়িদায় বলা হয়েছে “যে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো বানানো আইন মেনে চলে সেই কাফির, সেই মুসরিক, সেই ফাসিক” তাহলে যেই সকল গণতান্ত্রিক দেশে নিজের বানানো আইন…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম শায়েখ।। সূরা মায়িদায় বলা হয়েছে “যে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো বানানো আইন মেনে চলে সেই কাফির, সেই মুসরিক, সেই ফাসিক” তাহলে যেই সকল গণতান্ত্রিক দেশে নিজের বানানো আইন দিয়ে দেশ চালায় সেই দেশের জনগণ আবার বিভিন্নভাবে সেই সরকারকে সাহায্য করে যেমন ভোট দিয়ে, সেই দেশে অন্য চাকরির মাধ্যমে সাহায্য করে। এখন কথা হচ্ছে নিজের আইন দিয়ে দেশ চালানোর এই যে গুনাহ এর ভাগ কি সেই দেশের জনগণ এর উপরেও আসবে? আর যদি আসে তাহলে এর কাফফারা কি হবে? কোরআন-হাদিসের আলোকে সমাধান চাই শায়েখ। জাজাকাল্লাহু খইরান

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, দেশের যে জনগণ এই ফাসেক সরকারকে ক্ষমতায় বসানোর জন্য কাজ করছে বা করবে, তাদের এই শাসন ব্যবস্থার প্রতি সন্তুষ্ট থাকবে, শরীয়াহ আইনের পরিবর্তে মানুষের বানানো আইনের প্রতি আস্থাশীল থাকবে তারা এই সরকারের সাথে গুনাহের ভাগিদার হবে।

কাফফারা হলো তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা।

আর চাকুরী যদি হালাল হয় তাহলে সে চাকুরী করা যাবে। ভাল মানুষকে ভোট দিতেও সমস্যা নেই।