QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে থাকি। আমাদের রুমে ১০জন একসঙ্গে থাকি। মাঝে মাঝেই রুমে ২০০-৫০০টাকা পাওয়া যায়, যেটা কার কাছ থেকে হারিয়েছে কেউ বলতে পারে না। তখন টাকাটা সাধারণ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবিধ • প্রশ্ন #৬৩৩১ • ভিউ: ১৯ • ৩০ মে, ২০২৩

আস-সালামু আলাইকুম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে থাকি। আমাদের রুমে ১০জন একসঙ্গে থাকি। মাঝে মাঝেই রুমে ২০০-৫০০টাকা পাওয়া যায়, যেটা কার কাছ থেকে হারিয়েছে কেউ বলতে পারে না। তখন টাকাটা সাধারণ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে থাকি। আমাদের রুমে ১০জন একসঙ্গে থাকি। মাঝে মাঝেই রুমে ২০০-৫০০টাকা পাওয়া যায়, যেটা কার কাছ থেকে হারিয়েছে কেউ বলতে পারে না। তখন টাকাটা সাধারণত রুমের সবার জন্য কোনো একটা কাজে লাগানো হয়। এবারও কিছু টাকা পাওয়া গেছে। সবার কাছে জিজ্ঞাসা করা হলেও কেউ টাকার পরিমাণ বা কোনো সদুত্তর দিতে পারিনি এবং সঠিকভাবে বলতে পারিনি যে তার টাকা হারিয়েছে কি না। বরাবরের মতোই রুমের সবার কাজে লাগানোর কথা বললে যে টাকাটা পেয়েছে সে বলছে এটা এতিমের হক। যেখানে আমরা নিজেরাই সংকটে দিন কাটাই। সবাই বলছে এটা তো আমাদেরই কারো টাকা। আমরা সবাই যদি এটি রুমের কাজে লাগাতে চাই, তাহলে সমস্যা কোথায়? কিন্তু তার ভাষ্যমতে টাকাটা বাইরের কারোও হতে পারে। কিন্তু, টাকা হারানোর ঠিক আগের ২-১দিনে ২জন আসছে রুমে। তারা নিশ্চিত করেছে যে টাকাটা তাদের না। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, কোরআন হাদীসের দৃষ্টিকোণ থেকে এই টাকাটা আমাদের সবার প্রয়োজনীয় কোনো জিনিস কেনার কাজে ব্যবহার করতে পারবো কি না?

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালমা। জ্বী, যদি এই টাকা আপনাদের কারও হয় এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত হন, তাহলে এই টাকা দিয়ে সবার ঐক্যমতে সবার যৌথ কোন প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। যার টাকা তার পক্ষ থেতে এটা দান হিসেবে গণ্য হবে। এমনকি সবার ঐক্যমতে অন্য যে কোন কাজও করতে পারেন। যেমন, বাইরের কোন অসহায় মানুষকেও উক্ত টাকা দিতেও পারেন।