QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, কেউ যদি সরকারি অর্পিত সম্পত্তি জাল দলিল তৈরী করে অসদুপায় অবলম্বন করে ভূমি অফিসের মাধ্যমে নিজের নামে করে নেয় তাহলে তার পরিনতি কি হবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৬৩৪০ • ভিউ: ৬৭ • ০৮ জুন, ২০২৩

আস-সালামু আলাইকুম, কেউ যদি সরকারি অর্পিত সম্পত্তি জাল দলিল তৈরী করে অসদুপায় অবলম্বন করে ভূমি অফিসের মাধ্যমে নিজের নামে করে নেয় তাহলে তার পরিনতি কি হবে?

প্রশ্নকারী: Dpdmcpmp
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, কেউ যদি সরকারি অর্পিত সম্পত্তি জাল দলিল তৈরী করে অসদুপায় অবলম্বন করে ভূমি অফিসের মাধ্যমে নিজের নামে করে নেয় তাহলে তার পরিনতি কি হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সরকারী সম্পত্তি অন্যায়ভাবে নেয়ার শাস্তি জাহান্নাعَن عُمَرَ بنِ الخَطَّابِ قَالَ : لَمَّا كَانَ يَوْمُ خَيبَر أقْبَلَ نَفَرٌ مِنْ أصْحَابِ النَّبيِّ ﷺ فقَالُوا : فُلاَنٌ شَهِيدٌ وفُلانٌ شَهِيدٌ حَتّٰـى مَرُّوا عَلَى رَجُلٍ فقالوا : فُلانٌ شَهِيدٌ فَقَالَ النَّبيُّ ﷺكَلاَّ، إنِّي رَأيْتُهُ في النَّار في بُرْدَةٍ غَلَّهَا أَوْ عَبَاءة  উমার ইবনে খাত্ত্বাব (রাঃ) বলেন, যখন খাইবারের যুদ্ধ হল, তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সাহাবী এসে বললেন, অমুক অমুক শহীদ হয়েছে। অতঃপর তাঁরা একটি লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন এবং বললেন, অমুক শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’’কখনোই না। সে (গনীমতের) মাল থেকে একটি চাদর অথবা আংরাখা (বুকখোলা লম্বা ও ঢিলা জামা) চুরি করেছিল, সে জন্য আমি তাকে জাহান্নামে দেখলাম। সহীহ মুসলিম, হাদীস নং ৩২৩ । জমি দখলের বিষয়ে নীচের হাদীসটি লক্ষ্য করুন: عَن عَائِشَةَ رَضِيَ الله عَنهَا : أَنَّ رَسُوْلَ الله ﷺ قَالَ مَنْ ظَلَمَ قَيدَ شِبْرٍ مِنَ الأرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أرَضِينَ আয়েশা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’’যে ব্যক্তি কারো জমি এক বিঘত পরিমাণ অন্যায়ভাবে দখল ক’রে নেবে, (কিয়ামতের দিন) সাত স্তর যমীনকে (বেড়িস্বরূপ) তার গলায় লটকে দেওয়া হবে। সহীহ বুখারী, হাদীস নং ২৩২১।
✅