QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম আমি মোহরানা এবং গিফট মিলে প্রায় পাঁচ ভরি (এর কমও হতে পারে) স্বর্ণ আমি পেয়েছিলাম। কিছু স্বর্ণ আমি ব্যবহারও করি। এখন আমার প্রশ্ন হচ্ছে... ১.আমার উপর যাকাত ফরজ হয়েছে কিনা? ২…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৬৩৪৩ • ভিউ: ৯০ • ১১ জুন, ২০২৩

আস-সালামু আলাইকুম আমি মোহরানা এবং গিফট মিলে প্রায় পাঁচ ভরি (এর কমও হতে পারে) স্বর্ণ আমি পেয়েছিলাম। কিছু স্বর্ণ আমি ব্যবহারও করি। এখন আমার প্রশ্ন হচ্ছে... ১.আমার উপর যাকাত ফরজ হয়েছে কিনা? ২…

প্রশ্নকারী: Fariyabinteamin
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম আমি মোহরানা এবং গিফট মিলে প্রায় পাঁচ ভরি (এর কমও হতে পারে) স্বর্ণ আমি পেয়েছিলাম। কিছু স্বর্ণ আমি ব্যবহারও করি। এখন আমার প্রশ্ন হচ্ছে...

১.আমার উপর যাকাত ফরজ হয়েছে কিনা?

২.আমি বিয়ের পর হাদিয়া হিসেবে কিছু টাকা পেয়েছিলাম, টাকার পরিমান প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা। এ টাকা আমার স্বামী বা অন্য কেও প্রায় প্রতি মাসে ঋণ নিয়ে আবার শোধও করে দেয়। আমি আবার আমার প্রয়োজনীয় জিনিস কিনলে আবার স্বামীর থেকে টাকা নিয়ে ওই টাকা পূরণ করে রাখি। এছাড়া এই টাকা দিয়ে আমার মোবাইল কিনারই নিয়ত আছে, আরও কিছু টাকা জমিয়ে। উল্লেখ্য এ টাকা একবছর পূর্ণ হয়নি। তো এই হলো আমার মোট সম্পদ, এছাড়া আমার আর কোন সম্পদ বা কিছু নেই। *এখন কথা হচ্ছে সব মিলিয়ে আমার উপর কি যাকাত ফরজ হয়েছে?

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু টাকার উপর এক বছর পূর্ণ হয় নি সুতরাং শুধু স্বর্ণ ৫ ভরি হওয়ার কারণে যাকাত ফরজে হবে না। শুধু স্বর্ণ সাড়ে সাত ভরি হলে তখন যাকাত ফরজ হবে। অথবা উক্ত টাকা যদি এক বছর আপনার কাছে থাকে তখন স্বর্ণ ও টাকা মিলে যাকাত ফরজ হবে।
✅