QA As Sunnah Q&A

আমার শ্বশুড় বাড়ির কেউ দান খয়রাত করতে তেমন পছন্দ করেন না। একদুইজন আছেন আমি দান খয়রাত করলে, গরীব কাউকে কিছু দিলে আরো ঝগড়া করে, ঝামেলা করে অনেক। কিন্তু আমার ছোট থেকেই নিজের যতটুকুই আছে সবাইকে দ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #৬৩৫৭ • ভিউ: ১৩ • ২৫ জুন, ২০২৩

আমার শ্বশুড় বাড়ির কেউ দান খয়রাত করতে তেমন পছন্দ করেন না। একদুইজন আছেন আমি দান খয়রাত করলে, গরীব কাউকে কিছু দিলে আরো ঝগড়া করে, ঝামেলা করে অনেক। কিন্তু আমার ছোট থেকেই নিজের যতটুকুই আছে সবাইকে দ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

আমার শ্বশুড় বাড়ির কেউ দান খয়রাত করতে তেমন পছন্দ করেন না। একদুইজন আছেন আমি দান খয়রাত করলে, গরীব কাউকে কিছু দিলে আরো ঝগড়া করে, ঝামেলা করে অনেক। কিন্তু আমার ছোট থেকেই নিজের যতটুকুই আছে সবাইকে দিতে খুব ভালো লাগে। গরীব কেউ কিছু চাইলে আমার মন চায় যতটুকু সামর্থ্যের মধ্যে চেস্টা করি, এমনকি দেইও। কখনো না করতে পারিনা। কাপড়, খাবার যে কোন কিছু।তবে আমার সংসারের, ক্ষতি হবে এমন ভাবে কিছু কখনো করিনা।এমনকি তাদেরকে অনেক বুঝানোর চেস্টা করেছি যে দান সদকাহ করলে কমেনা বরং বাড়ে। তারা রাগ করে। সমস্যাটা হচ্ছে বিয়ের পর থেকে কাউকে কিছু দিতে হলে লুকিয়ে দিতে হয়। এখন আমার কি গুনাহ হবে? লুকিয়ে দান, খয়রাত, গরীবদের সাহায্য করা আমার এই কাজে আল্লাহ কি নারাজ হবেন? আমার কি করা উচিত? দয়া করে নামটা প্রকাশ করবেন না। জাযাকাল্লাহ

উত্তর
Published
যা দান করছেন সেটা যদি আপনার মালাকানাধীণ হয় অথবা স্বামীর অনুমতিক্রমে স্বামীর মালিকানাধীণ টাকা পয়সা বা অন্য কিছু হয় তাহলে গোপনে বা প্রকাশ্যে দান করতে আপনার কোন সমস্যা নেই। ঝামেলা এড়াতে গোপনে দান করতে পারেন। তবে নিজের বা স্বামীর অনুমতিক্রমে স্বামীর সম্পদ ছাড়া অন্য কারো সম্পদ দান করবেন না। আল্লাহ আপনার দানকে বহুগুণে বাড়িয়ে কবুল করে নিন।