QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমি একজন ছাত্র। একটি বেসরকারি ইউনিভার্সিটিরে পড়াশোনা করছি। আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। এতে আলহামদুল্লিহ আমি মোটামুটি ভালোই টাকা আয় করি। এই টাকা দিয়ে আমি পড়াশোন…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৬৩৭ • ভিউ: ৮০ • ২৭ অক্টোবর, ২০০৭

আসসালামু আলাইকুম। আমি একজন ছাত্র। একটি বেসরকারি ইউনিভার্সিটিরে পড়াশোনা করছি। আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। এতে আলহামদুল্লিহ আমি মোটামুটি ভালোই টাকা আয় করি। এই টাকা দিয়ে আমি পড়াশোন…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমি একজন ছাত্র। একটি বেসরকারি ইউনিভার্সিটিরে পড়াশোনা করছি। আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। এতে আলহামদুল্লিহ আমি মোটামুটি ভালোই টাকা আয় করি। এই টাকা দিয়ে আমি পড়াশোনা করছি এবং অন্য অন্য কাজে ব্যয় করছি। আমার ব্যাংক এ ১ লাক্ষ টাকার মত আছে গত ১ বছর যাবত। আমার কি এই ১ লাক্ষ টাকার যাকাত দিতে হবে। আমার যে টাকা আছে তাতে ৭.৫ ভরি সোনার মূল্য হয় না কিন্তু ৫২.৫ তোলা রূপার মূল্য মনে হয় হবে। ১। যদি আমার যাকাত প্রদান করতে হয় তাহলে কত টাকা যাকাত দিতে হবে? আর যাকাতের নিয়ম টা হাদিসের আলোকে বিস্তারিত জানতে চাই। ২। ব্যাংক এ টাকা থাকলে বছরে একটা সুদ আছে। আমি সেটা হিসাব করে রাখি। এই সুদের টাকা আমি কোথায় দান করবো? মসজিদের কি দান করা যাবে? ৩। বিদেশ থেকে টাকা অনলে ব্যাংক গুলো রেমিটেন্স দেয় এই রেমিটেন্স এর টাকা হালাল না হারাম?
যাযাকাল্লাহ খায়ের
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে যাকাত দিতে হবে। একশ টাকাতে আড়াই টাকা হিসাব করে যাকাত দিতে হবে। ব্যাংকের সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া কোন গরীব-মিসকিনকে দিয়ে দিবেন, মসজিদে দেয়া যাবে না। আপনার তৃতীয় প্রশ্নটি স্পষ্ট নয়। স্থানীয় কোন আলেমের কাছে থেকে জেনে নিন।
✅