QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি একজন হিন্দু ছেলেকে ভালোবাসি এবং আমি তাকে বিবাহ করতে চাই। এখন ইসলামে অমুসলিমকে বিবাহ করা হারাম। সেজন্য তাকে আমি ইসলামের দাওয়াত দিতে চা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
দাওয়াত ও তাবলিগ • প্রশ্ন #৬৩৮৬ • ভিউ: ২৩ • ২৪ জুলাই, ২০২৩

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি একজন হিন্দু ছেলেকে ভালোবাসি এবং আমি তাকে বিবাহ করতে চাই। এখন ইসলামে অমুসলিমকে বিবাহ করা হারাম। সেজন্য তাকে আমি ইসলামের দাওয়াত দিতে চা…

প্রশ্নকারী: Lam911145
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি একজন হিন্দু ছেলেকে ভালোবাসি এবং আমি তাকে বিবাহ করতে চাই। এখন ইসলামে অমুসলিমকে বিবাহ করা হারাম। সেজন্য তাকে আমি ইসলামের দাওয়াত দিতে চাই। আমি সাধারণ মুসলমান তাকে কিভাবে ইসলামের দাওয়াত দিবো?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে নানাভাবে মানুষেকে ভালো সেজে বিপদগামী করে। আপনিও সেই বিপদে পড়েছেন। একজন মুসলিম তরুনীর জন্য কিছুতেই বৈধ নয় যে, সে নিয়ম করে কোন নন মাহরাম পুরুষকে ইসলামের দাওয়াত দিবে। হঠাৎ যদি কোন উপলক্ষ্য তৈরী হয় ইসলামের কথা বলার, ভালো কথা বলার তাহলে ভিন্ন কথা। দ্বিতীয়ত বিবাহপূর্ব কোন ভালোবাসার বৈধতা ইসলামে নেই। । ভিন্ন ধর্মের কোন মানুষকে বিবাহ করা সম্পূর্ণ হারাম। সুতরাং চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার যে পথে আপনি অগ্রসর হয়েছেন, জাহান্নামের আগুনকে ভয় করে সে পথ থেকে অবশ্যই আপনাকে সরে আসতে হবে। তাকে ইসলামের দাওয়াত দেয়ারও দরকার নেই, তার সাথে কোন সম্পর্ক রাখারও দরকার নেই।