QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। কিছুদিন ধরে একটি বিষয় মনে ঘুরপাক খাচ্ছে।আশা করি উত্তর দিয়ে সহযোগিতা করবেন। বিভিন্ন কারণে মাঝেমধ্যে আমার আন্ডারওয়্যার মোযী দিয়ে নাপাক থাকে। আশেপাশের কারো কারো পস্রাবের ফোঁট…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #৬৪৫৭ • ভিউ: ৯৯ • ০৩ অক্টোবর, ২০২৩

আস-সালামু আলাইকুম। কিছুদিন ধরে একটি বিষয় মনে ঘুরপাক খাচ্ছে।আশা করি উত্তর দিয়ে সহযোগিতা করবেন। বিভিন্ন কারণে মাঝেমধ্যে আমার আন্ডারওয়্যার মোযী দিয়ে নাপাক থাকে। আশেপাশের কারো কারো পস্রাবের ফোঁট…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। কিছুদিন ধরে একটি বিষয় মনে ঘুরপাক খাচ্ছে।আশা করি উত্তর দিয়ে সহযোগিতা করবেন। বিভিন্ন কারণে মাঝেমধ্যে আমার আন্ডারওয়্যার মোযী দিয়ে নাপাক থাকে। আশেপাশের কারো কারো পস্রাবের ফোঁটা দিয়ে নাপাক থাকে।সাধারণত আন্ডারওয়্যারগুলোর সামনের অংশে (যে অংশটা লিঙ্গের উপর এবং আশেপাশে থাকে) ডাবল কাপড় থাকে। এখন, আন্ডারওয়্যারের উপরের প্যান্টটি পাক পরা হয়। তবে সমস্যা হচ্ছে চলাফেরা করতে গেলে প্যান্টের কিছু অংশ ঘামে ভেজা উরুতে লাগে এবং প্যান্টের সেই অংশটিই আন্ডারওয়্যারের সংস্পর্শে আসে উঠতে বসতে গেলে। এমতাবস্থায় প্যান্টটি,পায়ের উরুর অংশ কী নাপাক বিবেচনা হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যদি আন্ডারওয়ারে নাপাকী থাকে আর ঘামের কারণে ভিজে যায় আর প্যান্টের সাথে ভিজা অংশ লেগে যায় তাহলে প্যান্ট নাপাক হয়ে যাবে। সুতরাং আন্ডারওয়ার সব সময় পাক রাখতে হবে। প্রয়োজনে কয়েকটি সংগ্রেহে রাখতে হবে। নিয়মিত ধৌত করতে হবে।
✅