QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, আমি সরকারি চাকুরি করি। আমার অফিসে বেশকিছু ফাঁকা রুম রয়েছে। আমি আমার অফিসের বসকে বলে একটা রুমে অনেকদিন ধরে বসবাস করছি এবং বিদ্যুত বিল বাবদ ৫০০/- করে দিয়ে আসছি। উল্লেখ্য সরক…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
জায়েয • প্রশ্ন #৬৪৭০ • ভিউ: ২০ • ১৬ অক্টোবর, ২০২৩

আস-সালামু আলাইকুম, আমি সরকারি চাকুরি করি। আমার অফিসে বেশকিছু ফাঁকা রুম রয়েছে। আমি আমার অফিসের বসকে বলে একটা রুমে অনেকদিন ধরে বসবাস করছি এবং বিদ্যুত বিল বাবদ ৫০০/- করে দিয়ে আসছি। উল্লেখ্য সরক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, আমি সরকারি চাকুরি করি। আমার অফিসে বেশকিছু ফাঁকা রুম রয়েছে। আমি আমার অফিসের বসকে বলে একটা রুমে অনেকদিন ধরে বসবাস করছি এবং বিদ্যুত বিল বাবদ ৫০০/- করে দিয়ে আসছি। উল্লেখ্য সরকার কতৃক আমার জন্য কোনো আবাসন বরাদ্দ নেই কিন্তু আবাসন বাবদ বেতনের সাথে টাকা পাই। এমতাবস্থায় ঐ রুমে অবস্থান করা কি বৈধ হচ্ছে এবং এযাবত আবাসন বাবদ প্রাপ্ত টাকা কি যায়েজ হচ্ছে? যদি নাজায়েজ হয়ে থাকে, পরিত্রাণের উপায় জানতে চাই।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু আবাসান বাবদ টাকা পান তাই অফিসের রুম ছেড়ে দিয়ে অন্য কোথাও থাকবেন। আর অফিসের রুম যদি ভাড়া নিয়ে থাকার ব্যবস্থা থাকে তাহলে ভাড়া নিয়ে থাকতে পারেন।  শুধু অফিসের বসের অনুমতি নিয়ে সরকারী বাড়িতে থাকা ঠিক হবে না, তিনি এখানে বসবাসের অনুমতি দেয়ার বৈধ অধিকার রাখেন না। কারণ এই রুমগুলো সরকারী কাজের জন্য, বসবাসের জন্য নয়।