QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে আমার স্বামী প্রতি ওয়াক্তে জামাতের নামাজে তিন থেকে চার মিনিট দেরি করে যায় এবং এটা নিয়ে তার সাথে বাসায় বুঝানোর পরও অনেকবার বাসায় ঝগড়াঝাঁটি হয় এবং আম…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
গুনাহ • প্রশ্ন #৬৪৭১ • ভিউ: ৮২ • ১৭ অক্টোবর, ২০২৩

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে আমার স্বামী প্রতি ওয়াক্তে জামাতের নামাজে তিন থেকে চার মিনিট দেরি করে যায় এবং এটা নিয়ে তার সাথে বাসায় বুঝানোর পরও অনেকবার বাসায় ঝগড়াঝাঁটি হয় এবং আম…

প্রশ্নকারী: Chysinhamaahiya1195
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে আমার স্বামী প্রতি ওয়াক্তে জামাতের নামাজে তিন থেকে চার মিনিট দেরি করে যায় এবং এটা নিয়ে তার সাথে বাসায় বুঝানোর পরও অনেকবার বাসায় ঝগড়াঝাঁটি হয় এবং আমরা দেশের বাহিরে থাকি, এখানে যে মসজিদ আছে এখানে নির্দিষ্ট কোন ইমাম নেই এখানে মুসলিম স্টুডেন্টরাই মসজিদ চালায় এবং তারাই নামাজ পড়ায়, তার বক্তব্য হচ্ছে সে আগে মসজিদে গেলে তাকে নাকি সবাই ইমামতি করার তাগিদ দেয় এবং মাঝে মাঝে সে ইমামতি করে কিন্তু তার ভয় হচ্ছে তার মাখরাযে সমস্যা, এজন্য সে ইমামতি করতে চায় না। কিন্তু প্রায় সময় এরকম জামাত মিস করে তিন চার মিনিট মিস হয়ে যায়।

এক্ষেত্রে তার গুনাহ কি হবে এবং এটা নিয়ে যে সে আমার সাথে ঝগড়া করে এটার পরিণাম কি হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এতো বুঝানোর দরকার নেই যে, সে বিরক্ত হয়ে যায় কিংবা ঝগড়া আরম্ভ হয়ে যায়। জামাত মিস হলে সওয়াব কম হবে, গুনাহ হবে না। আর স্বামী-স্ত্রীর মাঝে এই নিয়ে ঝগড়া হওয়া বোকামী ছাড়া কিছু না। এতে শয়তান সুযোগ নিয়ে থাাকে।

এই নিয়ে তার সাথে আপাতত কথা বলার দরকার নেই। সেই তার মত চলুক। সে নিয়মিত নামায পড়ছে, এটাই তো দেশের বাইরে থাকা অবস্থায় অনেক চ্যালেঞ্জ, তারপরও সে তার ওযর পেশ করছে। তাকে বিরক্ত করা থেকে বিরত থাকুন।
✅