QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, অনেক আলেম বলে থাকেন কোন ব্যংকই বর্তমানে সুদ মুক্ত নন। ব্যাংকের চাকুরী কোন ভাবেই হালাল না। কেননা কোন ব্যাংক ইসলামি শরিয়ত মোতাবেক চলে না। ইসলামী ব্যাংক যতই বলুক না কেন তারা …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #৬৪৮৯ • ভিউ: ১৬ • ০৪ নভেম্বর, ২০২৩

আস-সালামু আলাইকুম, অনেক আলেম বলে থাকেন কোন ব্যংকই বর্তমানে সুদ মুক্ত নন। ব্যাংকের চাকুরী কোন ভাবেই হালাল না। কেননা কোন ব্যাংক ইসলামি শরিয়ত মোতাবেক চলে না। ইসলামী ব্যাংক যতই বলুক না কেন তারা …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, অনেক আলেম বলে থাকেন কোন ব্যংকই বর্তমানে সুদ মুক্ত নন। ব্যাংকের চাকুরী কোন ভাবেই হালাল না। কেননা কোন ব্যাংক ইসলামি শরিয়ত মোতাবেক চলে না। ইসলামী ব্যাংক যতই বলুক না কেন তারা সুদের আওতাভুক্ত।
ব্যাংক বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করুন, কেননা আপনাদের উত্তর  উপর আমরা নির্ভরশীল।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সুদমুক্ত না হলে সেই ব্যাংকে লেনদেন সম্পূর্ণ হারাম। নাম ইসলামী হলেও। যে ইসলামী ব্যাংক বা যে ব্যাংক শরীয়াহ মোতাবেক চলবে সেখানে লেনদেন জায়েজ। বাংলাদেশের কোন ইসলামী ব্যাংকের কোন বিষয় যদি আপনার কাছে আপত্তিমূলক মনে হয়, তাহলে সুস্পষ্টভাবে সে বিষয়ে প্রশ্ন করবেন তাহলে আমার সে বিষয়ে আলোচন করবো। ‘ইসলামী ব্যাংকগুলো সুদের আওতাভূক্ত’ যদি আপনার এটা মনে হয় তাহলে সুদমুক্ত কোন ব্যাংক থাকলে সেখানে লেনদেন করবেন। ইসলামী ব্যাংকগুলো তাদের সীমাবদ্ধতার পরও শরীয়াহ অনুযায়ী চলার চেষ্টা করছে। রাষ্ট্রীয় বিভিন্ন আইনের কারণে হয়তো কখনো কখনো বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু সেগুলো অন্যান্য ‍সুদ ভিত্তিক ব্যাংকের মতো এটা বলা তাদের প্রতি অবিচার।