QA As Sunnah Q&A

ইসলামিক শরিয়াত মোতাবেক শরীরে ট্যাটু করা যাবে আমাদের মুসলিম হিসেবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
জায়েয • প্রশ্ন #৬৫০১ • ভিউ: ২২ • ১৬ নভেম্বর, ২০২৩

ইসলামিক শরিয়াত মোতাবেক শরীরে ট্যাটু করা যাবে আমাদের মুসলিম হিসেবে?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
ইসলামিক শরিয়াত মোতাবেক শরীরে ট্যাটু করা যাবে আমাদের মুসলিম হিসেবে?
উত্তর
Published
শরীরে ট্যাটু আঁকা স্পষ্ট হারাম কাজ। এগুলো অমুসলিমদের কালচার। শরীরে ট্যাটু থাকলে অযুও সঠিক হয় না, তাই সালাত-নামাযও অদাায় করা যায় না।

عن أبي هريرة رضي الله عنه  عن النبي صلى الله عليه و سلم قال  لعن الله الواصلة والمستوصلة والواشمة والمستوشمة

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সা. বলেন ‘‘যে ব্যক্তি নিজে পরচুলা লাগায় এবং যে অন্যের কাছে লাগিয়ে নেয় এবং যে নিজে উল্কি আঁকে এবং উল্কি লাগিয়ে নেয় আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন।’’ সহীহ বুখারী, হাদীস নং ৫৫৯৩।

অন্য হাদীসে আছে, ইবনে উমার রা. বলেন

عن ابن عمر قال لعن النبي صلى الله عليه و سلم الواصلة والمستوصلة والواشمة والمستوشمة

‘‘যে ব্যক্তি নিজে পরচুলা লাগায় এবং যে অন্যের কাছে লাগিয়ে নেয় এবং যে নিজে উল্কি আঁকে এবং উল্কি লাগিয়ে নেয় নবী সা. তাদেরকে অভিসম্পাত করেন।’’ সহীহ বুখারী, হাদীস নং ৫৬০৩