QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমরা কুরবানির মাংস তিন ভাগ করে এক ভাগ সমাজে যে কয়জন মিসকিন আছে তাদের সমানভাবে ভাগ করে দিই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সমাজে মিসকিনের সংখ্যা অনেক কমে গেছে। গতবার আমরা নিজের…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ঈদ কুরবানী • প্রশ্ন #৬৫১৫ • ভিউ: ৮৫ • ১৭ ডিসেম্বর, ২০২৩

আস-সালামু আলাইকুম। আমরা কুরবানির মাংস তিন ভাগ করে এক ভাগ সমাজে যে কয়জন মিসকিন আছে তাদের সমানভাবে ভাগ করে দিই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সমাজে মিসকিনের সংখ্যা অনেক কমে গেছে। গতবার আমরা নিজের…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। আমরা কুরবানির মাংস তিন ভাগ করে এক ভাগ সমাজে যে কয়জন মিসকিন আছে তাদের সমানভাবে ভাগ করে দিই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সমাজে মিসকিনের সংখ্যা অনেক কমে গেছে। গতবার আমরা নিজের ও আত্নীয়ের অংশ মিলে যতটুকু মাংস পেয়েছি, একজন মিসকিন তার চেয়ে বেশি পেয়েছে। তাই এবার লোকজন বলাবলি করছে আটের এক অংশ মিসকিনকে দিবে। এটা কি ঠিক হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বাংলাদেশে কুরবানীর গোশতের হকদার এমন গরীব মিসকিনদের অভাব নেই। আপনি কোন জায়গার কথা বলছেন, সেটা বুঝতে পারছি না। বাড়ির কাছে যদি গরীব মানুষ না থাকে দূরের গরীবদেরকে দিবেন। সর্বাবস্থায় বেশী বেশী দান করার চেষ্টা করবেন। দান কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত ভালো নয়।
✅