ক্যাটাগরি
অর্থনৈতিক
→
আদব আখলাক
→
ইতিহাস
→
নামায
→
ত্বহারাত পবিত্রতা
→
জানাযা-কবর যিয়ারত
→
ঈমান
→
রোজা
→
সফর
→
আকীকা
→
শিরক-বিদআত
→
ঈদ কুরবানী
→
হাদীস ও উসূলুল হাদীস
→
যিকির দুআ আমল
→
নফল সালাত
→
হালাল হারাম
→
লেনদেন
→
বিবাহ-তালাক
→
তাওহীদ
→
তারাবীহ
→
যাকাত
→
ফিতরা
→
ব্যক্তিগত ও পারিবারিক
→
জুমআ
→
সুন্নাত
→
দাওয়াত ও তাবলিগ
→
কুরআন
→
হাদীস
→
জাদু-টোনা
→
সিরাত সামায়েল
→
পোশাক পরিচ্ছেদ
→
ফারায়েজ
→
মানত
→
আখিরাত
→
জান্নাত-জাহান্নাম
→
তাফসীর
→
রিসালাত
→
হজ্জ
→
জিহাদ
→
বাতিল ফিরকা
→
বিতর
→
সাধারণ দান-সদকাহ
→
হালাল
→
বিচার আচার
→
সালাত
→
ব্যক্তিগত ও তাবলিগ
→
সদকাহ
→
কাফফরা
→
সুদ-ঘুষ
→
আকীদা
→
পবিত্রতা
→
গুনাহ
→
জায়েয
→
রমযান
→
ইতিকাফ
→
দান-সদকাহ
→
বিদআত
→
মুসাফির
→
মসজিদ
→
পোশাক-পর্দা
→
তায়াম্মুম
→
বিবিধ
→
দ্রুত লিংক
দীর্ঘদিন যাবত আমি একটা টি-শার্ট ব্যবহার করছি। হঠাৎ একদিন চোখে পড়লো টি-শার্টে ছোট একটি প্রানীর অববয় টাইপ কিছু একটা। এখন আমার কথা হচ্ছে এই টি-শার্ট পড়ে নামাজ পড়া যাবে কি? হাদিসের রেফারেন্স সহ…
প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
দীর্ঘদিন যাবত আমি একটা টি-শার্ট ব্যবহার করছি। হঠাৎ একদিন চোখে পড়লো টি-শার্টে ছোট একটি প্রানীর অববয় টাইপ কিছু একটা। এখন আমার কথা হচ্ছে এই টি-শার্ট পড়ে নামাজ পড়া যাবে কি? হাদিসের রেফারেন্স সহ জানালে খুব খুব উপকৃত হবো।
উত্তর
Published
প্রাণীর ছবি সর্বাবস্থায় নিষিদ্ধ। নিষিদ্ধ বস্তু নিয়ে নামায পড়া মাকরুহ। প্রাণীর ছবি বিশিষ্ট কোন পোশাক পরা যাবে না। নামাযের বাইরেও না, ভিতরেও না, কখনোই না। প্রাণীর ছবি আছে এমন কোন জিনিস ব্যবহারও করা যাবে না। রাসূলুল্লাহ সা. বলেছেন, إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ- আল্লাহর নিকট ছবি মূর্তি অংকন কারীর সবচেয়ে কঠিন শাস্তি হবে। সহীহ বুখারী, হাদীস নং ৫৬০৬। عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ وَقَدْ سَتَرْتُ بِقِرَامٍ لِي عَلَى سَهْوَةٍ لِي فِيهَا تَمَاثِيلُ فَلَمَّا رَآهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَتَكَهُ وَقَالَ أَشَدُّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُضَاهُونَ بِخَلْقِِ اللهِ. আয়েশা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ সা. কোন এক সফর হতে আসলেন, এমতাবস্থায় আমি একটি ছবিপূর্ণ পর্দা তাকের উপর দিয়ে রেখেছি। রাসূলুল্লাহ সা. তা দেখে ছিঁড়ে টুকরা করে দিলেন এবং বললেন, ‘যারা ছবি-মূর্তি অংকন করে ক্বিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি হবে’। সহীহ বুখারী, হাদীস নং ৫৬১০।