ক্যাটাগরি
অর্থনৈতিক
→
আদব আখলাক
→
ইতিহাস
→
নামায
→
ত্বহারাত পবিত্রতা
→
জানাযা-কবর যিয়ারত
→
ঈমান
→
রোজা
→
সফর
→
আকীকা
→
শিরক-বিদআত
→
ঈদ কুরবানী
→
হাদীস ও উসূলুল হাদীস
→
যিকির দুআ আমল
→
নফল সালাত
→
হালাল হারাম
→
লেনদেন
→
বিবাহ-তালাক
→
তাওহীদ
→
তারাবীহ
→
যাকাত
→
ফিতরা
→
ব্যক্তিগত ও পারিবারিক
→
জুমআ
→
সুন্নাত
→
দাওয়াত ও তাবলিগ
→
কুরআন
→
হাদীস
→
জাদু-টোনা
→
সিরাত সামায়েল
→
পোশাক পরিচ্ছেদ
→
ফারায়েজ
→
মানত
→
আখিরাত
→
জান্নাত-জাহান্নাম
→
তাফসীর
→
রিসালাত
→
হজ্জ
→
জিহাদ
→
বাতিল ফিরকা
→
বিতর
→
সাধারণ দান-সদকাহ
→
হালাল
→
বিচার আচার
→
সালাত
→
ব্যক্তিগত ও তাবলিগ
→
সদকাহ
→
কাফফরা
→
সুদ-ঘুষ
→
আকীদা
→
পবিত্রতা
→
গুনাহ
→
জায়েয
→
রমযান
→
ইতিকাফ
→
দান-সদকাহ
→
বিদআত
→
মুসাফির
→
মসজিদ
→
পোশাক-পর্দা
→
তায়াম্মুম
→
বিবিধ
→
দ্রুত লিংক
আস-সালামু আলাইকুম। আমি যদি আমার স্থাবর সম্পদ (বাড়ি) আমার স্ত্রীর নামে রেজিষ্ট্রেশন করে দেই তাতে কি গুনাহ হবে বা গুনাহ কি মাত্রার হবে? এরকম কি করা যায় আমার মরনের পর এটা কার্যকর হবে? এর কারণ …
প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। আমি যদি আমার স্থাবর সম্পদ (বাড়ি) আমার স্ত্রীর নামে রেজিষ্ট্রেশন করে দেই তাতে কি গুনাহ হবে বা গুনাহ কি মাত্রার হবে? এরকম কি করা যায় আমার মরনের পর এটা কার্যকর হবে? এর কারণ আমার মরনের পর আমার ২ কন্যা (পুত্র নেই) এবং ভাইয়েরা/ভাতিজারা যাতে তাকে বেদখল করতে না পারে। অনেক সময় দেখা যায় সন্তানেরা মাকে দেখছে না আবার ভাই ভাতিজারা তাদের প্রাপ্য যতটুকু তা না নিয়ে জোর করে পুরোটাই দখল করছে।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি মারা যাওয়ার পর আপনার সম্পদের ৮ ভাগের একভাগ আপনার স্ত্রী পাবে, মোট সম্পদের ৩ ভাগের দুইভাগ আপনার মেয়েরা পাবে। বাকীটুকু আপনর ভাই বা ভাতিজারা পাবে। অনেকে ভাই ভাতিজারা যাতে না পায় সে জন্য সব স্ত্রী-কন্যাদের নামে লিখে দিয়ে যায়, এটা সুস্পষ্ট আল্লাহর আইনের লংঘন, আল্লাহর সিন্ধান্তের উপর হস্তক্ষেপ। আপনি যে অবস্থার কথা বলছেন, এই অবস্থায় আপনার ভাই ভাতিজারা আপনার সম্পদ দখল করতে পারবে, এটা সাধারণত হতে পারে না। ছেলে-মেয়েরা ছোট থাকা অবস্থায় কেউ মারা গেলে এমন জবর দখল অনেক সময় হয়। দ্বিতীয়ত এমন ঘটনাও শোনা যায় স্ত্রীকে খুব বিশ্বাস করে তার নামে সব সম্পদ লিখে দেওয়ার পর স্ত্রী স্বামীকে বাড়ি থেকে বের করে দেয়। সুতরাং আল্লাহর সিন্ধান্তের উপর সন্তুষ্ট থাকুন, যখন যার সম্পদ যা পাওয়ার সে তা পেয়ে যাবে। এতো বেশী চিন্তা করার দরকার নেই। যারা ওয়ারিশ হয় তাদের কারো নামে সম্পদ লিখে দেওয়ার দরকার নেই। তারা এমনিতেই পাবে, তবে তাদের কারো প্রতি জুলমু হওয়ার আশঙ্কা থাকলে তার জন্য কিছু লিখে দেওয়া যাবে।