QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। দুই হাতে মুসাফাহা করা সুন্নাত নাকি এক হাতে মুসাফাহা করা সুন্নাত?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সুন্নাত • প্রশ্ন #৬৫৭৭ • ভিউ: ১০৭ • ১৭ ডিসেম্বর, ২০২৩

আস-সালামু আলাইকুম। দুই হাতে মুসাফাহা করা সুন্নাত নাকি এক হাতে মুসাফাহা করা সুন্নাত?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। দুই হাতে মুসাফাহা করা সুন্নাত নাকি এক হাতে মুসাফাহা করা সুন্নাত?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বিভিন্ন হাদীস থেকে মুসাফাহা বা হাত মেলানোর আদব ও সুন্নাত জানা যায়। যেমন, মুসাফাহার সময় আল্লাহর প্রশংসা করা, ইসতিগফার করা, দুআ করা ইত্যাদী। মুসাফাহা অবশ্যই ডান হাতে হতে হবে। ওযর বা অক্ষমতা ছাড়া বাম হাত মেলানো ইসলামী আদবের ঘোর পরিপন্থি। একে অপরের শুধু ডান হাত ধরবেন, না অপরের ডান হাতকে নিজের দুহাতের মধ্যে রাখবেন তা নিয়ে আলিমগণ মতভেদ করেছেন। হাদীসের আলোকে বুঝা যায় যে, এক হাতে বা দুহাতে যে কোন ভাবে ডান হাত মেলালেই মুসাফাহা হবে। হাদীস শরীফে বারংবার হাত মেলানোর কথা এবং ডান হাত মেলানোর কথা বলা হয়েছে। এতে বুঝা যায় যে, শুধু ডান হাত মেলালেই হবে। তবে ইমাম বুখারী উল্লেখ করেছেন যে, প্রসিদ্ধ দুজন তাবি-তাবিয়ী হাম্মাদ ইবনু যায়িদ (মৃত্যু ১৭৯হি.) এবং আব্দুল্লাহ ইবনে মুবারক (১৮১হি.) দু হাতে মুসাফাহ করেছেন। সুতরাং দু হাতে মুসাফাহা করতেও সমস্যা নেই। বিস্তারিত জানতে দেখুন, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত খুতবাতুল ইসলাম বইটির ৪২৬ পৃষ্ঠা।
✅