QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। শায়েখ! আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।  তবে বেশি ভালো নেই। শায়েখ আমার একটা প্রশ্নটা হলো-- গায়েবানা জানাজা পড়া কি ইসলামে জায়েজ আছে? হাসিদের আলোকে হাদিসের …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
জানাযা-কবর যিয়ারত • প্রশ্ন #৬৬০১ • ভিউ: ৩২ • ১৭ ডিসেম্বর, ২০২৩

আস-সালামু আলাইকুম। শায়েখ! আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।  তবে বেশি ভালো নেই। শায়েখ আমার একটা প্রশ্নটা হলো-- গায়েবানা জানাজা পড়া কি ইসলামে জায়েজ আছে? হাসিদের আলোকে হাদিসের …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। শায়েখ! আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।  তবে বেশি ভালো নেই। শায়েখ আমার একটা প্রশ্নটা হলো-- গায়েবানা জানাজা পড়া কি ইসলামে জায়েজ আছে? হাসিদের আলোকে হাদিসের মুল আরবী  ইবারতটি দলিল সহকারে জানালে খুবই উপকৃত হবো, ইনশাআল্লাহ আশা করছি যথাযথ  উত্তর প্রদান করবেন। অপেক্ষায় থাকবো।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। গায়েবানা জানাযার (মৃত ব্যক্তির অনুপস্থিতিতে জানাযা) বিষয়ে আলেম ও ফকীহদের মাঝে ইখতিলাফ বা মতবিরোধ আছে। এই বিষয়ে মোট ৪টি মতামত পাওয়া যায়। ১। নিঃশর্ত জায়েজ। এটা শাফেয়ী ও হাম্বলী মাজহাবের মতামত। ২। গায়েবানা জানাযা কোনভাবেই জায়েজ নেই। হানাফী ও মালেকী মাজহাবের মতামত এটাই। হাম্বলী মাজহাবের ইমাম আল্লামা ইবনে কুদামা রহি. বলেন, وتجوز الصلاة على الغائب في بلد آخر بالنية فيستقبل القبلة ويصلي عليه كصلاته على حاضر وسواء كان الميت في جهة القبلة أو لم يكن وسواء كان بين البلدين مسافة القصر أو لم يكن وبهذا قال الشافعي وقال مالك و أبو حنيفة : لا يجوز অন্য শহরে কিবলার দিকে