QA As Sunnah Q&A

আমাদের এলাকায় একটি মাদ্রারাসা রয়েছে, যার নিজস্ব কোন বিল্ডিং নাই। বর্তমানে মাদরাসাটি একজন মানুষের ব্যক্তিগত বাড়িতে পাঠদান কার্যক্রম চলছে। এলাকার মানুষ হত দরিদ্র। যাদের এই বিল্ডিং নির্মানের সা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৬৬০২ • ভিউ: ৮৪ • ১৭ ডিসেম্বর, ২০২৩

আমাদের এলাকায় একটি মাদ্রারাসা রয়েছে, যার নিজস্ব কোন বিল্ডিং নাই। বর্তমানে মাদরাসাটি একজন মানুষের ব্যক্তিগত বাড়িতে পাঠদান কার্যক্রম চলছে। এলাকার মানুষ হত দরিদ্র। যাদের এই বিল্ডিং নির্মানের সা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমাদের এলাকায় একটি মাদ্রারাসা রয়েছে, যার নিজস্ব কোন বিল্ডিং নাই। বর্তমানে মাদরাসাটি একজন মানুষের ব্যক্তিগত বাড়িতে পাঠদান কার্যক্রম চলছে। এলাকার মানুষ হত দরিদ্র। যাদের এই বিল্ডিং নির্মানের সামর্থ নেই।

প্রশ্ন হলো, যাকাতের টাকা দিয়ে কি মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করা যাবে? এবং যাকাতের টাকা দিয়ে কি গরীব ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খরচ বহন করা যাবে?
উত্তর
Published
যাকাতের টাকা দিয়ে বিল্ডিং তৈরী করা যাবে না। তবে গরীব ছাত্রদের লেখাপড়ার জন্য খরচ করা যাবে। সেটাও নির্দিষ্ট নিয়মের মাধ্যমে হতে হবে। যাকাতের কত টাকা কাকে দিচ্ছেন সেটার স্পষ্ট হিসেব থাকতে হবে। যাকে দিচ্ছেন তাকে সেই টাকার মালিক বানিয়ে তারপর সেই টাকা তার পিছনে খরচ করতে হবে। যাকাত আদায় বৈধ হওয়ার একটি শর্ত হলো যাকাতের টাকার উপর যাকাত গ্রহিতার পূর্ণ মালিকানা সাব্যস্ত হওয়া। সুতরাং ইচ্ছা মত খরচ করা যাবে না। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে খরচ করতে হবে।
✅