QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, আমার ১ টা ছেলে আছে ২.৫ বছরের। সে এখানে সেখানে প্রসাব করে তবে আমি আগে নামাজ পরতাম না আর এগুলো নিয়ে ভাবতামও না। কাপড় পাক করার নিয়মও জানতাম না। না জেনে নাপাক কাপড় দিয়েই রান্ন…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৬৬০৫ • ভিউ: ৮০ • ১৭ ডিসেম্বর, ২০২৩

আস-সালামু আলাইকুম, আমার ১ টা ছেলে আছে ২.৫ বছরের। সে এখানে সেখানে প্রসাব করে তবে আমি আগে নামাজ পরতাম না আর এগুলো নিয়ে ভাবতামও না। কাপড় পাক করার নিয়মও জানতাম না। না জেনে নাপাক কাপড় দিয়েই রান্ন…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, আমার ১ টা ছেলে আছে ২.৫ বছরের। সে এখানে সেখানে প্রসাব করে তবে আমি আগে নামাজ পরতাম না আর এগুলো নিয়ে ভাবতামও না। কাপড় পাক করার নিয়মও জানতাম না। না জেনে নাপাক কাপড় দিয়েই রান্নাঘর ক্লীন করেছিলাম যা আমি কয়েকদিন আগে জানতে পারছি।

আবার অনেক সময় বিছানায় বাচ্চা  পেশাব করে দেয় আবার সেখানেই অনেক টাইম বাচ্চা ভেজা হাতে ধরে অন্য জিনিস ধরে বা খাবারের ভেজা বাটি নেয় যাতে আমার এখন মনে হচ্ছে সব কিছুতেই অদৃশ্য নাপাকি ছড়িয়ে গেছে। এর মধ্যে কাল আমি বিদেশ আমার স্বামীর কাছে খাবারের কিছু জিনিস পাঠিয়েছি ।

এখন আমার মনে খুন ভয় হচ্ছে যে, এই খাবার এর সাথে যদি কোনো অদৃশ্য নাপাকি চলে যায়, আমার বাসা থেকে আর তারা তো জানবেনা, সেখানেও ছড়িয়ে যাবে। আবার সেই রুম এর অন্যরা যখন বাসায় যাবে তখন তাদের সাথে যদি এই নাপাকি তাদের বাসায় গিয়েও ছড়িয়ে যায় আর তাদের নামাজ রোজা না হয়।

এখন আমি জানতে চাই যে যদি কোনো ভাবে নাপাকি চলেও যায় আর তারা তা না জেনে ছড়িয়ে যায় তাহলে কী তাদের নামাজ রোজা হবে আর আমার এজন্য কী সারাজীবন গুনাহ হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সামনে থেকে ভাল করে সব কিছু পরিস্কার করবেন। অপবিত্রতাকে ভাল করে পবিত্র করবেন। স্বামীর কাছে যা পাঠিয়েছেন সেগুলো যদি তার কাছে থাকে তাহলে সেই পাত্রগুলো ধুয়ে নিতে বলবেন। টেনশনের কিছু নেই, নতুন করে আর এমন ভুল করবেন না,  বিগত দিনের ভুল বা গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ সবকিছু ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।
✅