QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। আমি কাজী অফিসে গিয়ে একটি মেয়েকে বিয়ে করি... যেখানে অভিভাবক উপস্থিত ছিলেন না... পরবর্তীতে মেয়ের বাবা হুমকি ও ভীতি প্রদর্শন করে আমাদের দুজন কে খোলা তালাক এর ফরম এ স্বাক্ষর ক…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৬৬১৫ • ভিউ: ৮১ • ১৭ ডিসেম্বর, ২০২৩

আস-সালামু আলাইকুম। আমি কাজী অফিসে গিয়ে একটি মেয়েকে বিয়ে করি... যেখানে অভিভাবক উপস্থিত ছিলেন না... পরবর্তীতে মেয়ের বাবা হুমকি ও ভীতি প্রদর্শন করে আমাদের দুজন কে খোলা তালাক এর ফরম এ স্বাক্ষর ক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। আমি কাজী অফিসে গিয়ে একটি মেয়েকে বিয়ে করি... যেখানে অভিভাবক উপস্থিত ছিলেন না... পরবর্তীতে মেয়ের বাবা হুমকি ও ভীতি প্রদর্শন করে আমাদের দুজন কে খোলা তালাক এর ফরম এ স্বাক্ষর করতে বাধ্য করেন... আমরা মুখে কিছু উচ্চারণ করিনি বা আমাদের অন্তরেও ছিল না তালাক এর ইচ্ছে... আর আমাদের বিয়েটা মেয়ের বড় ভাই মেনে নিয়েছিল...

পরবর্তী তে আমরা এখনো পরস্পরের সাথে যোগাযোগ রাখছি আর আমরা নিজেদের এখনো স্বামী স্ত্রী হিসেবেই মনে করি... আর আশা করি আল্লাহ সব কিছু ঠিক করে আমাদের আবার এক করে দিবেন... এখন আমাদের কি গুনাহ হচ্ছে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। মেয়ের অভিভাবকের তথা পিতার অনুমতির বাইরে এই ধরণের বিয়ের মাধ্যমে পরিবারে, সমাজে, রাষ্ট্রে যে বিশৃঙ্খলা তৈরী করছেন তাতে গুনাহ না হওয়ার কোন কারণ নেই। কাজী অফিসে গিয়ে চুপি চুপি বিয়ে এটা বিয়ের আসল পরিচয় নয়। সবাইকে জানিয়ে দুই পরিবারের উপস্থিতিতে, তাদের সম্মতিতে বিয়ে হলে সেটাই মূলত বিয়ে। অধিকাংশ ফকিহর নিকট অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েদের বিবাহ সহীহ হয় না। পিতা জীবিত থাকা অবস্থায় বড় ভাই অভিভাবক নন। মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে নতুন করে বিবাহ করে সংসার করলে সেটা হবে সবচেয়ে সুন্দর। এর বাইরে এখন যা করছেন তা অনেকটা গায়ের জোরে শরীয়াহকে নিজের প্রয়োজনে নিজের মত করে ব্যাখা করার মত। দেশে বিবাহযোগ্য বহু মেয়ে আছে, জোর করে কারো মেয়েকে বিয়ে করার বৈধতা ইসলামে নেই।
✅