QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম। অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর টা দিবেন আশা করি। আমি একজন মেয়ে। বিয়ের ২ বছর আগে আমার নিসাবের চেয়ে একটু বেশি সোনা এবং ৩ লাখ মতো টাকা ছিল। কিন্তু আমি বিভিন্ন ব্যস্ততায় যাকা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৬৬৫০ • ভিউ: ৮২ • ১১ জানুয়ারী, ২০২৪

আস-সালামু আলাইকুম। অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর টা দিবেন আশা করি। আমি একজন মেয়ে। বিয়ের ২ বছর আগে আমার নিসাবের চেয়ে একটু বেশি সোনা এবং ৩ লাখ মতো টাকা ছিল। কিন্তু আমি বিভিন্ন ব্যস্ততায় যাকা…

প্রশ্নকারী: Nasheta Taskin25
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম। অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর টা দিবেন আশা করি। আমি একজন মেয়ে। বিয়ের ২ বছর আগে আমার নিসাবের চেয়ে একটু বেশি সোনা এবং ৩ লাখ মতো টাকা ছিল। কিন্তু আমি বিভিন্ন ব্যস্ততায় যাকাত দিতে ঢিলেমি করে ফেলি। মাথা থেকে বের হয়ে গিয়েছিল বিষয়টা। আমি আল্লাহর কাছে খুবই লজ্জিত এবং অনুতপ্ত। আমার স্বামী, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। ইসলামের মৌলিক বিষয় গুলো মেনে চলার চেস্টা করি আলহামদুলিল্লাহ। এই  ভুল আর কখনোই করবো না ইনশাআল্লাহ। পরবর্তীতে  আমি পরিপূর্ণ যাকাত প্রদান করবো সময়মতো। যাকাত আদায় না করা সময়ে আমার বিয়ে হয় এখন প্রশ্ন হচ্ছে আমার ২ বছরের যাকাত কি কবুল করবেন মহান আল্লাহ। এবং আমার যাকাত আদায় না করা অবস্থায় বিয়ে হয়। বিয়েটা কি সহিহ হয়েছে কিনা? আমি খুবই ভীত এবং দু:চিন্তা গ্রস্থ আছি। আমাকে একটু সাহায্য করুন উত্তর টা দিয়ে।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বিগত যে দুই বছরের যাকাত দেন নি সেই যাকাত এখন দিয়ে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। দু:শ্চিন্তার কারণ নেই। বিয়ে সহীহ হয়েছে। ভবিষ্যতে যাকাতসহ সকল ইবাদত যথাসময়ে আদায় করবেন।
✅