QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন জেনারেল ছাত্র। মোটামুটি ছোটকাল থেকেই নামাজ পড়ে আসছি। বড় হওয়ার সাথে সাথে ইসলাম সম্পর্কে জানার চেস্টা করছি। ইদানীং একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। বি…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৬৬৬০ • ভিউ: ২২ • ১৩ জানুয়ারী, ২০২৪

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন জেনারেল ছাত্র। মোটামুটি ছোটকাল থেকেই নামাজ পড়ে আসছি। বড় হওয়ার সাথে সাথে ইসলাম সম্পর্কে জানার চেস্টা করছি। ইদানীং একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। বি…

প্রশ্নকারী: Kingyeasinarafat3
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি একজন জেনারেল ছাত্র। মোটামুটি ছোটকাল থেকেই নামাজ পড়ে আসছি। বড় হওয়ার সাথে সাথে ইসলাম সম্পর্কে জানার চেস্টা করছি। ইদানীং একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। বিভিন্ন আলেমের মুখের এইরকমটা শুনেছি যে যারা মহানবী (সা.) কে ইলমুল গায়েব মানে, হাজের নাজের বিশ্বাস করে তাদের পিছনে নামাজ হবে না। এইজন্য আমাদের এলাকার মসজিদে জামাত শেষ হওয়ার পর একাকী নামাজ আদায় করি। কিন্তু এটা নিয়ে এলাকার লোকজন ঝামেলা সৃষ্টি করছে। এইজন্য এলাকার এক বড়ভাই (যিনি আমার চেয়ে অধিক জ্ঞান রাখেন) বলেছে ঝামেলা না করে সেই ইমামের পিছনেই নামাজ পড়ে নিতে। আমি দোটানায় পরে গেছি। কি করবো বুঝতে পারছি না। অনুগ্রহ করে আমাকে সমাধান দিবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। রাসূলূল্লাহ সা. গায়েব জানেন, তিনি হাজের নাজের এগুলো ভ্রান্ত বিশ্বাস, ভুল আকীদা । যদি ভাল আকীদা বিশ্বাসের ইমামের পিছনে নামায আদায়ের সুযোগ থাকে তাহলে এদের পিছনে নামায পড়বেন না। আর যদি এমন হয় হয় যে, এরা ছাড়া ঐ এলাকায় কোন ইমাম নেই তাহলে এদের পিছনেই নামায পড়বেন, জামাত ত্যাগ করবেন না, একাকী পড়বেন না।

প্রসিদ্ধ কালামবিদ ইমাম আবুল হাসান আশয়ারী র. (৩২৪হি.) বলেন, ومن ديننا أن نصلي الجمعة والأعياد وسائر الصلوات والجماعات خلف كل بر وفاجر كما روى أن عبد الله بن عمر رضى الله عنهم كان يصلي خلف الحجاج অর্থ: আর আমাদের দীনের অন্যতম দিক যে, আমরা জুমুয়ার সালাত, ঈদগুলো এবং অন্যান্য সকল সালাত এবং জামাআত নেককার ও বদকারের পিছনে আদায় করি। যেমনিভাবে বর্ণিত আছে,আব্দুল্লাহ ইবনে উমার রা. হাজ্জাজ ইবনে ইউসুফের পিছনে সালাত আদায় করতেন (মুসান্নিফে ইবনে আবী শায়বা হাদীস নং ১৪১৭৫)। আল-ইবানাহ আন উসূলিদ দিয়ানাহ, ১/২০। দলীলসহ বিস্তারিত জানতে পড়ন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রচিত আল-ফিকহুল আকবার পৃষ্ঠা ৩৩৭-৩৭৯ এবং রাহে বেলায়াত পৃষ্ঠা ৫৬৩-৫৬৮