QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম সম্মানিত শায়েখ।  আমার প্রশ্ন হচ্ছে, নামাজ পড়ার শর্তে কি বেনামাজিকে বা মাঝে মাঝে নামাজ পড়ে এমন মানুষকে কি যাকাত দেয়া যাবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
নামায • প্রশ্ন #৬৬৬২ • ভিউ: ৮৫ • ১৪ জানুয়ারী, ২০২৪

আস-সালামু আলাইকুম সম্মানিত শায়েখ।  আমার প্রশ্ন হচ্ছে, নামাজ পড়ার শর্তে কি বেনামাজিকে বা মাঝে মাঝে নামাজ পড়ে এমন মানুষকে কি যাকাত দেয়া যাবে?

প্রশ্নকারী: Nasheta Taskin25
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম সম্মানিত শায়েখ।  আমার প্রশ্ন হচ্ছে, নামাজ পড়ার শর্তে কি বেনামাজিকে বা মাঝে মাঝে নামাজ পড়ে এমন মানুষকে কি যাকাত দেয়া যাবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। মাঝে মাঝে নামায পড়ে আবার মাঝে মাঝে ছেড়ে দেয় এমন ব্যক্তিকে যাকাত দেয়া যাবে। এবং তাকে যাকাত দেয়ার সময় নিয়মিত নামায পড়ার জন্য নসীহত করা যাবে, চাপ দেয়া যাবে। শর্ত করার দরকার নেই।

আর আদৌ যদি নামায না পড়ে তাহলে তাকে যাকাত দিবেন না। কারণ যাকাত মুসলিমকে দিতে হয়, আর যে মোটেও নামায পড়ে না, সে মুসলিম কি না সে বিষয়ে প্রশ্ন চলে আসে। এমন ব্যক্তি যদি নিজেকে মুসলিম দাবি করে তাহলে তাকে বলতে পারবেন, নামায পড়ে নিজেকে মুসলিম প্রমাণ করো তাহলে যাকাত পাবে। নামায পড়লে তাকে যাকাত দিবেন। নামায পড়ার শর্তে যাকাত দিবেন এমন নয়, বরং নামায পড়ার মাধ্যমে তার মুসলিম হওয়া নিশ্চিত হওয়ার পর তাকে যাকাত দিবেন।
✅