QA As Sunnah Q&A

শ্রদ্ধেয় মুহতারাম... আস-সালামু আলাইকুম। আমি কম্পিউটারে কম্পোজ, অনলাইন এবং ছবির কাজ করি। আমাদের দোকানে সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন করতে লোক আসে এবং যে কোন সার্টিফিকেট বা ডকুমেন…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #৬৭১৮ • ভিউ: ৮৪ • ০৬ ফেব্রুয়ারি, ২০২৪

শ্রদ্ধেয় মুহতারাম... আস-সালামু আলাইকুম। আমি কম্পিউটারে কম্পোজ, অনলাইন এবং ছবির কাজ করি। আমাদের দোকানে সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন করতে লোক আসে এবং যে কোন সার্টিফিকেট বা ডকুমেন…

প্রশ্নকারী: Masumbillahreaz
প্রশ্ন বিস্তারিত
শ্রদ্ধেয় মুহতারাম...
আস-সালামু আলাইকুম।

আমি কম্পিউটারে কম্পোজ, অনলাইন এবং ছবির কাজ করি। আমাদের দোকানে সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন করতে লোক আসে এবং যে কোন সার্টিফিকেট বা ডকুমেন্টের তথ্য এডিট করে অন্য তথ্য বসানোর জন্য কাজ আসে। এছাড়া কিছুদিন ধরে দেখতে পারছি যে, আমার মত কিছু দোকানদার এলাকার কিছু অফিস ম্যানেজ করে ফেলেছে অফিসের লোক এবং কিছু দালাল দিয়ে যার কারণে ঔ অফিসের বেশিরভাগ কাজ তারাই পায়। উক্ত দোকানদারগণ অফিসের লোক এবং দালালদের সুবিধা প্রদান করে। আমি নিজে এটা দেখে ঔ একই কাজ করা শুরু করলে আমি খেয়াল করি যে, এর কারণে বাজার নিয়ন্ত্রন করা হয়, অন্য দোকানদারগণ কাস্টমার পাওয়া থেকে বঞ্চিত হয়, অফিসের লোক এবং দালালদের আয়ের কিছু অংশ দেয়ার কারণে কাস্টমারের ব্যয় বেশি হয়ে যায়। এই বিষয়টি হারাম বুঝতে পেরে আমি এভাবে কাজ করা বাদ দেই। এতে আমার আয় একেবারেই কমে যায়।

এমতাবস্থায় সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন, ডকুমেন্টের তথ্য এডিট করা এবং অফিস, অফিসের লোক এবং দালাল দিয়ে বা অন্য মাধ্যমে অফিস ম্যানেজ করে উপরোক্ত মাধ্যমে আয় করা হালাল হবে কিনা?

 
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন, দালাল নিয়োগ বা অর্থের বিনিময়ে কাষ্টামার জোগাড় করা বৈধ নয়। আপনার বর্ণনানুযায়ী এই ব্যবসার জগতটায় এখন দূষিত। সুতরাং এটা বাদ দিয়ে অন্য কোন কাজের চিন্তা করুন। আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ তিনি আরো ভালো আয় রোজকারের ব্যবস্থা করে দিবেন।
✅