QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। ওজু সম্পর্কিত কয়েকটি মাসআলা আমার জানা প্রয়োজন। • পুকুরে ওজু করা যাবে কি? এখানে অনেকে একসাথে ওজু করে। কাউকে দেখা যায় পস্রাবের পর সরাসরি পুকরের পানি দিয়ে পরিষ্কার হচ্ছে। অনেক…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #৬৭৬৯ • ভিউ: ৮৫ • ০৪ মার্চ, ২০২৪

আসসালামু আলাইকুম। ওজু সম্পর্কিত কয়েকটি মাসআলা আমার জানা প্রয়োজন। • পুকুরে ওজু করা যাবে কি? এখানে অনেকে একসাথে ওজু করে। কাউকে দেখা যায় পস্রাবের পর সরাসরি পুকরের পানি দিয়ে পরিষ্কার হচ্ছে। অনেক…

প্রশ্নকারী: Mdjahid8282
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম।
ওজু সম্পর্কিত কয়েকটি মাসআলা আমার জানা প্রয়োজন।
• পুকুরে ওজু করা যাবে কি? এখানে অনেকে একসাথে ওজু করে। কাউকে দেখা যায় পস্রাবের পর সরাসরি পুকরের পানি দিয়ে পরিষ্কার হচ্ছে। অনেকে পানিতে থুথু ও ফেলে দেয়।

• যদি না হয় তাহলে, অনেক সময় নতুন কোনো যায়গায় গেলে দেখা যায় সে মসজিদে শুধুমাত্র পুকুরের পানি দিয়েই অজু করতে হয় বিকল্প কোনো ওজুর ব্যাবস্থা নেই। এক্ষেত্রে করণীয় কি?

• বৃষ্টির পর পুকুরের পানি বেশ কালো হয়েছে তবে হাতে নিলে এবং কাছে গেলে অনেকটাই স্বচ্ছ ও পরিষ্কার দেখা যায়। এ পানিতে কি ওজু হবে?

• ওজু করতে করতে হাত শরীরের কাপড়ের মধ্যে লেগে হাতের কিছু অংশ শুকিয়ে যায়। এতে কি নতুন করে অজু করতে হবে? অনেক সময় অজু করতে গেলে অজুতে ভিজা কিছু স্থান শুকাতে শুরু করে এক্ষেত্রে কি পুনরায় অজু করতে হবে?

• ফরজ গোসলের পর গামছা দিয়ে শরীর মুছতে গিয়ে গোপনাঙ্গে অসাবধানতায় হাত স্পর্শ লেগে গেলে অজু কি ভেঙে যাবে?

জাজাকাল্লাহ খাইরান।
উত্তর
Published
ওয়অ আলাইকুমুস সালাম। পুকুরে ওজু করা যাবে, পুকুরে ওযু করতে কোন সমস্যা নেই। পুকুরে পেশাব করলেও পুকুরের পানি নাপাক হয় না। তবে পেশাব না করা উচিত। থুতুতে পানি অপবিত্র হয়  না। পুকুরের কালো পানি দিয়েও ওযু করা যাবে। পুকুর-নদী-সমুদ্র একই হুকুমে।

কোন অঙ্গ ধোয়ার পূর্বে আরেকটি অঙ্গ শুকিয়ে গেলেও ওযু সহীহ হবে। তবে একটি অঙ্গ শুকানোর পূর্বেই আরেকটি ধৌত করা গুরুত্বপূর্ণ সুন্নাহ।

গোপনাঙ্গে হাত লাগলে ওযু ভাঙবে না।

 
✅