QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একজন সাধারন মুসলমান।সহিহ হাদিস অনুসারে জীবন পরিচালনার চেষ্টা করি।সম্প্রতি একটি কিতাব থেকে জানতে পারলাম যে, ২০ রাকাত তারাবির হাদিস যঈফ এ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
তারাবীহ • প্রশ্ন #৬৮০১ • ভিউ: ৩৪ • ১৯ মার্চ, ২০২৪

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একজন সাধারন মুসলমান।সহিহ হাদিস অনুসারে জীবন পরিচালনার চেষ্টা করি।সম্প্রতি একটি কিতাব থেকে জানতে পারলাম যে, ২০ রাকাত তারাবির হাদিস যঈফ এ…

প্রশ্নকারী: Tanvirrahmanniloy10
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একজন সাধারন মুসলমান।সহিহ হাদিস অনুসারে জীবন পরিচালনার চেষ্টা করি।সম্প্রতি একটি কিতাব থেকে জানতে পারলাম যে, ২০ রাকাত তারাবির হাদিস যঈফ এবং ২০ রাকাত তারাবির উপরে উমর (র.) এঁর জামানায় সাহাবীগণের মধ্যে ইজমা হয়েছে বলে যে দাবি করা হয় তা ভিত্তিহীন। আপনাদের কাছ থেকে সঠিক বিষয়টি জানতে চাই।

জাযাকাল্লাহু খাইরান।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম।  হযরত উমর রা. থেকে সহীহ সনদে বর্ণিত আছে যে, তার সময়ে লোকেরা রমজানে মসজিদে জামায়াতের সাথে বিশ রাকআত নামায আদায় করেছেন। হাদীসটি নিম্নরুপ: عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كَانُوا يَقُومُونَ عَلَى عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِىَ اللَّهُ عَنْهُ فِى شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً – قَالَ – وَكَانُوا يَقْرَءُونَ بِالْمِئِينِ ، وَكَانُوا يَتَوَكَّئُونَ عَلَى عُصِيِّهِمْ فِى عَهْدِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِىَ اللَّهُ عَنْهُ مِنْ شِدَّةِ الْقِيَامِ অর্থ: সাইব ইবনে ইয়াযীদ থেকে বর্ণিত তিনি বলেন, লোকেরা উমার রা. আমলে রমজান মাসে বিশ রাকআত নামায পড়ত। তিনি বলেন, তারা একশ আয়াত পড়ত। দাড়িয়ে থাকতে কষ্ট হত তাই তারা উসমান রা. এর যুগে লাঠিতে ভর দিত। আস-সুনানুল কুবরা লিল বায়হাক্কী, হাদীস নং ৪৮০১। হাদীসটি সহীহ। ইমাম নববী, বদরুদ্দীন আইনি, আল্লামা যাইলায়ী, ইবনে হুমাম সব প্রমূখ মুহাদ্দীস হাদীসটিকে সহীহ বলেছেন। দেখুন, আল-মাজমু আলা শারহিল মুহাজ্জাব ৪/৩২; উমদাতুল কারী ৪/৪৮৫; তাবয়ি-নুল হাকাউক শারহে কানযুদ দাক-য়ীক ২/৩৪৯।

 

তারাবীহর রাকআত সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের দেয়া 53 নং প্রশ্নের উত্তর দেখুন।