QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম শায়েখ। আমার বাবা একজন থেকে জমি বন্ধক নিয়ে কিছু টাকা ধার দেয় এবং তিনি সেই জমিতে ধান চাষ করে। কিন্তু আমরা অনেক দিন পরে জানতে পারি যে এটা হারাম যা সুদের অন্তর্ভুক্ত। আমরা সেই চ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৬৮০৬ • ভিউ: ৬৮ • ১৯ মার্চ, ২০২৪

আসসালামু আলাইকুম শায়েখ। আমার বাবা একজন থেকে জমি বন্ধক নিয়ে কিছু টাকা ধার দেয় এবং তিনি সেই জমিতে ধান চাষ করে। কিন্তু আমরা অনেক দিন পরে জানতে পারি যে এটা হারাম যা সুদের অন্তর্ভুক্ত। আমরা সেই চ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম শায়েখ।

আমার বাবা একজন থেকে জমি বন্ধক নিয়ে কিছু টাকা ধার দেয় এবং তিনি সেই জমিতে ধান চাষ করে। কিন্তু আমরা অনেক দিন পরে জানতে পারি যে এটা হারাম যা সুদের অন্তর্ভুক্ত। আমরা সেই চাল ব্যাবহার করেছি বিক্রি করেছি। এখন আমরা চাচ্ছি তওবা করতে। এখন যেহেতু এটা সুদের মধ্যে পড়ে গিয়েছে তাহলে কি এখন আমাদের ওই জমির মালিককে ধান চাল এর টাকা ফেরত দিতে হবে। নাকি জমির ভাড়া হিসেবে কিছু টাকা ওদেরকে দিয়ে দিব। ধান চাষ এর যাবতীয় খরচ আমরা বহন করেছিলাম। আমাদের থেকে ওরা জমিটা ছাড়িয়েও নিয়েছে। আর আমরা যদি কোন টাকা পয়সা না দিয়ে ওদেরকে বিষয়টা বুঝিয়ে বলে মাফ চেয়ে নেই তাহলে কি আমাদের মাফ হবে? কারন ওরাই জানে না এটা যে সুদের অন্তর্ভুক্ত।
উত্তর
Published
আপনার যে পরিমাণ টাকা চাষাবাদের জন্য খরচ করেছেন সেই পরিমাণ টাকা তাদের থেকে নিয়ে নিবেন। আর যে পরিমাণ ফসল হয়েছে সে পরিমাণ ফসল বা ফসলের টাকা তাদেরকে দিয়ে দিবেন। মাফ চাওয়ার কিছু নেই। তাদের হক তাদেরকে দিয়ে দিবেন।

জমির ভাড়ার কোন চুক্তি হয় নি, সুতরাং ভাড়ার কোন বিষয় এখানে আসবে না।

আল্লাহ আপনাদেরকে ধর্মের পথে অটুট রাখুন, ভালো কাজে ধৈর্য ধরার তাওফিক দান করুন।
✅