QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। সালাতে সুরা ফাতিহার পর আর সুরা মিলাতে হবে কি? এটা ভুলে না পড়লে কি সিজদাহে সাহু দিতে হবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৬৮১০ • ভিউ: ১০০ • ২০ মার্চ, ২০২৪

আসসালামু আলাইকুম। সালাতে সুরা ফাতিহার পর আর সুরা মিলাতে হবে কি? এটা ভুলে না পড়লে কি সিজদাহে সাহু দিতে হবে?

প্রশ্নকারী: Mdjahid8282
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। সালাতে সুরা ফাতিহার পর আর সুরা মিলাতে হবে কি? এটা ভুলে না পড়লে কি সিজদাহে সাহু দিতে হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, ফরজ সালাতের প্রথম দুই রাকআতে এবং সুন্নাত-নফলের প্রতি রাকআতে সূরা ফাতিহার সাথে কুরআনের অন্তত তিন আয়াত পরিমাণ পড়া ওয়াজিব। ভুলে না পড়লে ওয়াজিব ছাড়ার কারণে সাজদায়ে সাহু ওয়াজিব হবে।

عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ:أُمِرْنَا أَنْ نَقْرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَمَا تَيَسَّرَ আবূ সাঈদ আল-খুদরী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে, আমরা যেন সালাতে সূরাহ ফাতিহা এবং তার সাথে কুরআন থেকে সহজপাঠ্য কোন আয়াত পড়ি। সুনানু আবু দাউদ, হাদীস নং  ৮১৮। হাদীসটি সহীহ।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أُنَادِيَ أَنَّهُ لاَ صَلاَةَ إِلاَّ بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ فَمَا زَادَ . আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দেন যে, আমি যেন ঘোষণা করে দেই যে, সূরা ফাতিহা এবং তার সাথে আল-কুরআনের কিছু অংশ (সূরা বা আয়াত) না মিলালে কিছুতেই নামায বিশুদ্ধ হবেনা। সুনানু আবু দাউদ, হাদীস নং  ৮২০। হাদীসটি সহীহ।

 
✅