QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম আমরা তিন ভাই ও দুই বোন। বাবা মা জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আব্বা রিটায়ার্ড পারসন কিন্তু পেনশন পান। দুই ভাই বিবাহিত। এক ভাই অবিবাহিত। বড় ভাইয়ের পরিবার বাবার সাথেই থাকেন একই ঘ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ফিতরা • প্রশ্ন #৬৮২৭ • ভিউ: ৩৪ • ২৩ মার্চ, ২০২৪

আসসালামু আলাইকুম আমরা তিন ভাই ও দুই বোন। বাবা মা জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আব্বা রিটায়ার্ড পারসন কিন্তু পেনশন পান। দুই ভাই বিবাহিত। এক ভাই অবিবাহিত। বড় ভাইয়ের পরিবার বাবার সাথেই থাকেন একই ঘ…

প্রশ্নকারী: Bashir 1989 03
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম
আমরা তিন ভাই ও দুই বোন। বাবা মা জীবিত আছেন আলহামদুলিল্লাহ।
আব্বা রিটায়ার্ড পারসন কিন্তু পেনশন পান।
দুই ভাই বিবাহিত। এক ভাই অবিবাহিত।

বড় ভাইয়ের পরিবার বাবার সাথেই থাকেন একই ঘরে কিন্তু আলাদা খান এবং বাবার সংসারে কন্ট্রিবিউট করেন না।

আরেক ভাইয়ের বউ বাচ্চা শ্বশুর বাড়িতে থাকে কিন্তু সে বাবার সংসারে কন্ট্রিবিউট করে।

অপর ভাই বিদেশ থাকে এবং এক বোনের পড়াশোনার খরচ ও ভরণপোষণ দিয়ে থাকে। বাবার সংসারে কন্ট্রিবিউট করছেননা আপাতত।

অপর বোন বিবাহিত।

এখন ফিতরা কে কিভাবে দিবেন?

যে ভাই পরিবার নিয়ে বাবার সংসারে থাকেন আলাদা খান কিন্তু কন্ট্রিবিউট করেননা তিনি ঋণগ্রস্ত এবং নিজের সংসার চালানো উনার জন্য বেশ কস্টকর। এখন তার বাবা বা ভাইয়েরা ফিতরা কি উনাকে দিতে পারবেন?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যার পরিবাবেরর ফিতরা সেই পরিবার প্রধান আদায় করবে।

তিন ভাই নিজ নিজ স্ত্রী ও নাবালেগ সন্তানদের ফিতরা আদায় করবে। যিনি অবিবাহিত তিনি তার ফিতরা  নিজে আদায় করবে।

বোনদের স্বামী তাদের ফিতরাআদায় করবে। অবিবাহিত বোনের ফিতরা আদায় করবে তার বাবা।

বাবা সন্তাদেরকে ফিতরা দিতে পারবেন না।  আপন ভাই-বোনকে ফিতরা দেয়া যাবে।